HomeScroll‘তুমি আর বাঁচবে না!’ বিষধর সাপ, যজ্ঞ আর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, ‘গুহাকালী’তে কোন...
Guhakali

‘তুমি আর বাঁচবে না!’ বিষধর সাপ, যজ্ঞ আর ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী, ‘গুহাকালী’তে কোন রহস্যের খোঁজে ঐন্দ্রিলা?

বিষধর সাপ, যজ্ঞ আর মৃত্যুর ভবিষ্যদ্বাণী ‘গুহাকালী’-তে কোন ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি ঐন্দ্রিলা?

ওয়েব ডেস্ক: বিরাট জমিদারবাড়ি। ঠাকুরদালানে চলছে যজ্ঞ। লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না পরে এক মহিলা বসে আপন মনে বিড়বিড় করে চলেছেন। আচমকাই তাঁর কাঁধ বেয়ে উঠে যাচ্ছে বিষধর সাপ! এমনই গা ছমছমে আবহে সামনে এল জি ফাইভ বাংলার (Zee 5 Bangla) নতুন রহস্য-থ্রিলার সিরিজ ‘গুহাকালী’-র টিজার (Guhakali Teaser)।

সিরিজে রহস্যময় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুরঙ্গনা ব্যানার্জিকে। টিজারে তাঁর চরিত্রকে পিছন ফিরে বসে কিছু বলতে দেখা যায়। সেই সময় ঠাকুরদালানের দিকে এগিয়ে আসেন ঐন্দ্রিলা সেনের চরিত্র। সুরঙ্গনার মুখের কথা বুঝতে এআই-এর সাহায্য নেন তিনি। সেখানেই সামনে আসে ভয়ঙ্কর বার্তা ‘তুমি আর বাঁচবে না!’

আরও খবর : লাদাখ থেকে ফিরেই শুভশ্রীকে আলিঙ্গন দেবের

কিন্তু কাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি? কেনই বা এমন ভবিষ্যদ্বাণী করছেন সুরঙ্গনার চরিত্র? সেই উত্তর খুঁজতেই গল্প এগোবে। টিজারের আবহে পুরাণ, রহস্য এবং থ্রিলারের মিশেল স্পষ্ট। ফলে শুরু থেকেই দর্শকের কৌতূহল তৈরি করেছে সিরিজটি।

‘গুহাকালী’কে ঘিরে আরও একটি জল্পনা তৈরি হয়েছে। গল্পটি কি ‘শ্বেতকালী’-র সঙ্গে কোনও ভাবে যুক্ত? টিজারে সেই ইঙ্গিতই মিলেছে বলে মনে করছেন দর্শকের একাংশ। কারণ, এর আগে ‘শ্বেতকালী’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। ফলে নতুন সিরিজে তাঁর চরিত্রের সঙ্গে পুরনো গল্পের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও আগ্রহ বাড়ছে।

অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘গুহাকালী’। টিজারে এখনও পর্যন্ত মূলত ঐন্দ্রিলা এবং সুরঙ্গনাকেই দেখা গিয়েছে। তবে গল্পে আরও পরিচিত মুখ থাকার সম্ভাবনা রয়েছে।

‘শ্বেতকালী’-তে ঐন্দ্রিলার সঙ্গে সাহেব ভট্টাচার্যকে দেখা গিয়েছিল। নতুন সিরিজে সাহেব ফিরছেন কি না, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে ‘গুহাকালী’ মুক্তির আগেই রহস্যের জাল আরও ঘন হচ্ছে।

বিরাট জমিদারবাড়ি। ঠাকুরদালানে চলছে যজ্ঞ। লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না পরে এক মহিলা বসে আপন মনে বিড়বিড় করে চলেছেন। আচমকাই তাঁর কাঁধ বেয়ে উঠে যাচ্ছে বিষধর সাপ! এমনই গা ছমছমে আবহে সামনে এল জি ফাইভ বাংলার নতুন রহস্য-থ্রিলার সিরিজ ‘গুহাকালী’-র টিজার।

সিরিজে রহস্যময় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুরঙ্গনা ব্যানার্জিকে। টিজারে তাঁর চরিত্রকে পিছন ফিরে বসে কিছু বলতে দেখা যায়। সেই সময় ঠাকুরদালানের দিকে এগিয়ে আসেন ঐন্দ্রিলা সেনের চরিত্র। সুরঙ্গনার মুখের কথা বুঝতে এআই-এর সাহায্য নেন তিনি। সেখানেই সামনে আসে ভয়ঙ্কর বার্তা ‘তুমি আর বাঁচবে না!’

কিন্তু কাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি? কেনই বা এমন ভবিষ্যদ্বাণী করছেন সুরঙ্গনার চরিত্র? সেই উত্তর খুঁজতেই গল্প এগোবে। টিজারের আবহে পুরাণ, রহস্য এবং থ্রিলারের মিশেল স্পষ্ট। ফলে শুরু থেকেই দর্শকের কৌতূহল তৈরি করেছে সিরিজটি।

‘গুহাকালী’কে ঘিরে আরও একটি জল্পনা তৈরি হয়েছে। গল্পটি কি ‘শ্বেতকালী’-র সঙ্গে কোনও ভাবে যুক্ত? টিজারে সেই ইঙ্গিতই মিলেছে বলে মনে করছেন দর্শকের একাংশ। কারণ, এর আগে ‘শ্বেতকালী’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা। ফলে নতুন সিরিজে তাঁর চরিত্রের সঙ্গে পুরনো গল্পের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও আগ্রহ বাড়ছে।

অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘গুহাকালী’। টিজারে এখনও পর্যন্ত মূলত ঐন্দ্রিলা এবং সুরঙ্গনাকেই দেখা গিয়েছে। তবে গল্পে আরও পরিচিত মুখ থাকার সম্ভাবনা রয়েছে।

‘শ্বেতকালী’-তে ঐন্দ্রিলার সঙ্গে সাহেব ভট্টাচার্যকে দেখা গিয়েছিল। নতুন সিরিজে সাহেব ফিরছেন কি না, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে ‘গুহাকালী’ মুক্তির আগেই রহস্যের জাল আরও ঘন হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News