HomeScrollঘরে দু’টি পাখা, দু’টি আলো, টিভি-ফ্রিজ, তবু বিল ১৩০০! স্মার্ট মিটার বসতেই...
Nadia

ঘরে দু’টি পাখা, দু’টি আলো, টিভি-ফ্রিজ, তবু বিল ১৩০০! স্মার্ট মিটার বসতেই ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ নদিয়ায়

স্মার্ট মিটার বসার পর নদিয়ায় ‘ভূতুড়ে’ বিলের অভিযোগ গ্রাহকদের

নদিয়া: ঘরে কয়েকটি আলো, পাখা, টিভি এবং একটি ফ্রিজ। নেই কোনও ভারী বৈদ্যুতিক যন্ত্র। অথচ মাস শেষে বিদ্যুতের বিল দেখে চোখ কপালে উঠছে গ্রাহকদের। নদিয়ার (Nadia) মাতালগড় (Matalgarh) এলাকায় স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, আগে যেখানে মাসে ২০০ থেকে ৩৫০ টাকার মধ্যে বিল আসত, নতুন মিটার বসার পর সেই বিল বেড়ে ১৩০০ থেকে ১৩৫০ টাকা, কোনও কোনও ক্ষেত্রে তারও বেশি হচ্ছে।

এলাকার প্রবীণ তাঁতশিল্পী হাবিজুল আলিসেকের অভিযোগ, পাঁচ সদস্যের পরিবারে তাঁদের আয়ের প্রধান উৎস হস্তচালিত তাঁত। বাড়িতে একটি ফ্রিজ, একটি টিভি, দু’টি পাখা এবং দু’টি আলো ছাড়া উল্লেখযোগ্য বৈদ্যুতিক সরঞ্জাম নেই। তা সত্ত্বেও স্মার্ট মিটার বসার পর প্রতি মাসে এক হাজার টাকার বেশি বিল আসছে। কোনও কোনও মাসে বিল প্রায় ১৩৬৫ টাকা হয়েছে বলেও তাঁর দাবি। বিল মেটাতে ধার করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার

একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রুনু বিবি প্রামাণিক। তাঁর দাবি, আগে মাসে কিংবা তিন মাস অন্তর ১৫০ থেকে সাড়ে ৩০০ টাকার মতো বিল আসত। এক বার প্রায় ৫০০০ টাকার অতিরিক্ত বিল আসায় সেটিও মিটিয়ে দেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে মাসে ১৩৪৭ টাকা পর্যন্ত বিল আসতে শুরু করে। তাঁর বাড়িতেও রয়েছে দু’টি পাখা, দু’টি আলো, টিভি এবং ফ্রিজ।

বিল নিয়ে সংশয় কাটাতে মিটার পরীক্ষা এবং সংশোধনের আবেদন করেছেন রুনু। তাঁর দাবি, বিদ্যুৎ দফতরের পাশাপাশি অধিকার রক্ষা সংগঠনের কাছেও বিষয়টি জানিয়েছেন। তবে এখনও সমস্যার সমাধান হয়নি।

গ্রাহকদের বক্তব্য, বাড়িতে বিদ্যুতের ব্যবহার বা বৈদ্যুতিক সরঞ্জামের সংখ্যা না বাড়লেও বিল এ ভাবে বেড়ে যাওয়ায় তাঁরা আর্থিক চাপের পাশাপাশি মানসিক উদ্বেগেও ভুগছেন। দ্রুত মিটার পরীক্ষা করে প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল সংশোধনের দাবি জানিয়েছেন তাঁরা। অভিযোগ খতিয়ে দেখে বিদ্যুৎ দফতর কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News