HomeBig newsওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
Odisha Bus Accident

ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের

পুরী যাওয়ার পথে জাজপুরে দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের বাস। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি।

ওয়েব ডেস্ক : পুরী যাওয়ার পথে ওড়িশার জাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনার (Accident) শিকার হলেন বাংলার পুণ্যার্থীরা। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রায় ৫৫ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে জাজপুরের বদাচনা থানা এলাকার জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে পুণ্যার্থীদের নিয়ে বাসটি পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল। পথে বদাচনা ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের অভিঘাতে বাসের একাধিক যাত্রী গুরুতর চোট পান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল।

আরও খবর :  বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের এই শহর! AQI ছাড়াল ১০০০, শ্বাস নেওয়াই দায়

আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের পিছনে চালকের অসতর্কতা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News