Thursday, March 12, 2026
Homeশুরু হবে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন এলাকা?

শুরু হবে প্রবল বৃষ্টি, ভাসবে কোন কোন এলাকা?

ওয়েব ডেস্ক: ফুল ফর্মে ব্যাট করছে বর্ষা (Monsoon Season)। গতকাল বৃহস্পতিবার সারারাত বৃষ্টিতে ভিজেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ শুক্রবার সকালে হালকা রোদের দেখা (Sunny Weather) মিললেও, আকাশ রয়েছে মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার রথের দিন (Rath Yatra) নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি্র সম্ভাবনা। উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও ওড়িশা বঙ্গ উপকুলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে আগামী ২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), দুই ২৪ পরগনা, দুই বর্ধমান (Burdwan), দুই মেদিনীপুরে।

আরও পড়ুন: আসছে ঐতিহাসিক মুহূর্ত, দিঘায় গড়াবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথের চাকা

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গও আগামী ২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিতে ভিজতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এখন তাপমাত্রার কোনও ফারাক লক্ষ্য করা যাবে না। উত্তরবঙ্গেও একই ছবি।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast