Saturday, June 13, 2026
Homeরামকে নিয়ে মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ

রামকে নিয়ে মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ

ওয়েব ডেস্ক: ভগবান রাম সম্পর্কে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করল বারাণসীর আদালত। এ বছরের এপ্রিল মাসে বিদেশের এক বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে লোকসভার (Loksabha) বিরোধী দলনেতা বলেন, রাম নেহাতই এক কাল্পনিক চরিত্র। সেই সূত্রে এমপি/এমএলএ আদালতে (MP/MLA Court) তাঁর বিরুদ্ধে মামলা করেন এক আইনজীবী। হিন্দু আবেগে আঘাতের পাশাপাশি এটি ঘৃণাভাষণ হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে দাবি করেন তিনি।

এই মামলার শুনানি শেষ করে ১৯ মে রায়দান মুলতুবি রাখা হয়। এই মামলা করার জন্য ম্যাজিস্ট্রেট (Magistrate) এবং রাজ্য সরকারের (State Government) কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। সেই কারণে মামলা খারিজ। জেলা বিচারকের কাছে আদালতের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানান ওই আইনজীবী।

আরও পড়ুন: দেশে নতুন করে করোনায় মৃত্যু ৭ জনের

ওদিকে কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি অমিত শাহকে (Amit Shah) খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে মন্তব্য করায় রাহুলের বিরুদ্ধে হওয়া ফৌজদারি মানহানির মামলা এই বছরের জানুয়ারিতে স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে বিনায়ক দামোদর সাভারকরকে ব্রিটিশ সরকারের সহযোগী হিসাবে মন্তব্য করায় সুপ্রিম কোর্ট সম্প্রতি রাহুলের তীব্র সমালোচনা করেছে। রাহুলের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে আগামী দিনে এমন মন্তব্য করলে আদালত স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। যদিও ওই মামলায় রাহুলের বিরুদ্ধে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দেওয়া হয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d