HomeScrollসাত দিন জেল খেটে জামিন! যন্তর মন্তরে আর প্রতিবাদ নয়, মুচলেকায় কী...
CJP Protest

সাত দিন জেল খেটে জামিন! যন্তর মন্তরে আর প্রতিবাদ নয়, মুচলেকায় কী প্রতিশ্রুতি দিলেন আশুতোষ-সৌরভ?

নয়াদিল্লি: সাত দিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। বুধবার বিকেলে তাঁদের জামিন মঞ্জুর করে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত। তবে মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। তার মধ্যে অন্যতম, অনুমতি ছাড়া যন্তর মন্তরে কোনও প্রতিবাদ কর্মসূচি করা যাবে না।

জামিনের আবেদনে দুই নেতা শান্তি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সংবিধান মেনেই ভবিষ্যতে প্রতিবাদ কর্মসূচি করবেন। পাশাপাশি শান্তিভঙ্গ হতে পারে, এমন কাজ থেকে দূরে থাকার অঙ্গীকারও করেছেন আশুতোষ ও সৌরভ।

জানা গিয়েছে, মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সই করেছেন দুই নেতা। জামিন মঞ্জুর হলেও তাঁদের বিরুদ্ধে চলতে থাকা তদন্ত বন্ধ হচ্ছে না। দিল্লি পুলিশের আরও তিন দিন জেল হেফাজতে রাখার আবেদন অবশ্য আদালতে গ্রহণযোগ্য হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে প্রবেশ করে প্রতিবাদ জানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। অভিযোগ, ব্যারিকেড টপকে সেখানে ঢুকে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন তাঁরা। ওই ঘটনার পর অন্য কয়েক জনকে ছেড়ে দেওয়া হলেও আশুতোষ ও সৌরভকে তিহাড় জেলে থাকতে হয়। প্রথমে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজত এবং পরে আরও দু’দিনের মেয়াদ বাড়ানো হয়েছিল।

গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে প্রবেশ করে প্রতিবাদ জানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। অভিযোগ, ব্যারিকেড টপকে সেখানে ঢুকে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন তাঁরা। ওই ঘটনার পর অন্য কয়েক জনকে ছেড়ে দেওয়া হলেও আশুতোষ ও সৌরভকে তিহাড় জেলে থাকতে হয়। প্রথমে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজত এবং পরে আরও দু’দিনের মেয়াদ বাড়ানো হয়েছিল।

বুধবার জামিন মঞ্জুর হওয়ার পর রাতে তিহাড় জেল থেকে মুক্তি পান তাঁরা। জেল থেকে বেরিয়ে নিজেদের দাবিতেও অনড় থাকার বার্তা দিয়েছেন দুই নেতা। ককরোচ জনতা পার্টির সামাজিক মাধ্যমের পোস্ট করা একটি ভিডিয়োয় তাঁদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে স্লোগান দিতে দেখা যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে জামিনের শর্ত মেনে ভবিষ্যতে তাঁরা কীভাবে প্রতিবাদ চালিয়ে যান, এখন সেদিকেই নজর।

[youtube-feed feed=1]
Read More

Latest News