Saturday, August 8, 2026
HomeScrollমেট্রোয় স্পিকারে গান শোনেন? এবার থেকে হেডফোন না থাকলেই ২,৫০০ টাকা জরিমানা
Chennai Metro

মেট্রোয় স্পিকারে গান শোনেন? এবার থেকে হেডফোন না থাকলেই ২,৫০০ টাকা জরিমানা

মেট্রো পথে গান শোনার জন্য হেডফোন ব্যবহার না করলে সাবধান!

ওয়েব ডেস্ক: মেট্রোয় বসে মোবাইলে জোরে গান শোনা বা স্পিকারে কথা বলার অভ্যাস থাকলে এবার সাবধান। যাত্রীদের স্বস্তি দিতে কড়া পদক্ষেপ করল চেন্নাই মেট্রো রেল লিমিটেড (Chennai Metro)। নতুন নিয়ম অনুযায়ী, হেডফোন ব্যবহার না করে এমনভাবে গান শোনা বা ফোনে কথা বলা, যাতে অন্য যাত্রীরা বিরক্ত হন, সেক্ষেত্রে গুনতে হতে পারে ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা।

চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জনপরিবহণে যাত্রীদের আরাম ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। গত ১৯ জুন নগরোন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে সংশোধিত জন বিশ্বাস আইন, ২০২৬-এর ৫৯ নম্বর ধারার উল্লেখ করে বলা হয়েছে, মেট্রোর ভিতরে এমন কোনও আচরণ করা যাবে না, যা অন্য যাত্রীদের অসুবিধায় ফেলে।

আরও খবর : নতুন ভোটার কার্ডে কড়াকড়ি কমিশনের! ফর্ম-৬ জমা দিতে বাধ্যতামূলক বাবা-মায়ের SIR তথ্য

এর আগে এই ধরনের অপরাধে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানার বিধান ছিল। নতুন নিয়মে সেই অঙ্ক পাঁচ গুণ বেড়ে হয়েছে ২,৫০০ টাকা। ফলে স্পিকার চালিয়ে গান শোনা, ভিডিও দেখা বা উচ্চস্বরে মোবাইলে কথা বলার অভ্যাস থাকলে আর রেহাই মিলবে না।

শুধু জরিমানাই নয়, যাত্রীদের সচেতন করতেও একাধিক নির্দেশিকা জারি করেছে চেন্নাই মেট্রো। তাড়াহুড়ো করে ট্রেনে না ওঠা, যাত্রীদের আগে নামতে দেওয়া, দরজার সামনে ভিড় না করা, প্ল্যাটফর্মের হলুদ রেখা অতিক্রম না করা এবং এসকেলেটর ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পষ্টভাবে বলা হয়েছে, গান শোনা বা ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে।

চেন্নাই মেট্রোর এই সিদ্ধান্তে বহু নিত্যযাত্রী স্বস্তি প্রকাশ করেছেন। এদিকে প্রশ্ন উঠছে, কলকাতা-সহ দেশের অন্যান্য মেট্রো পরিষেবাতেও ভবিষ্যতে এমন নিয়ম চালু হবে কি না। যদিও এ বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor