Saturday, August 8, 2026
HomeScroll২১ জুলাই দিল্লিতেও স্মরণসভা, রাজঘাটে প্রার্থনা সভার আয়োজন এনসিপিআইয়ের!
NCPI

২১ জুলাই দিল্লিতেও স্মরণসভা, রাজঘাটে প্রার্থনা সভার আয়োজন এনসিপিআইয়ের!

সুদীপ-কাকলিদের উদ্যোগে রাজধানীতে কর্মসূচি, ২১ জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও

ওয়েব ডেস্ক: কলকাতায় ২১ জুলাইকে (July 21) ঘিরে তিনটি পৃথক রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, তখন প্রথমবার দিল্লিতেও স্মরণসভার আয়োজন করতে চলেছে এনসিপিআই (NCPI)। সূত্রে খবর, রাজধানীর রাজঘাটে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সদ্য তৃণমূল (TMC) ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ এনডিএ শিবিরে যোগ দেওয়া ২০ জন সাংসদ এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

এনসিপিআই (NCPI) সূত্রের খবর, প্রার্থনা সভার পাশাপাশি ২১ জুলাইয়ের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হবে। কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছেন, অতীতে এই ঘটনার প্রকৃত তদন্ত হয়নি। সেই কারণেই বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও খবর : শীঘ্রই রান্নার গ্য়াসের সিলিন্ডার নিয়ে আসতে চলেছে বড় পরিবর্তন!

এর আগেই কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) ঘোষণা করেছিলেন, তাঁরাও ২১ জুলাই পৃথকভাবে স্মরণসভা করবেন। তাঁর বক্তব্য, শহিদ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। স্বাধীনতা সংগ্রামী হোন বা আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো ব্যক্তি, সকল শহিদকেই সমানভাবে সম্মান জানানো উচিত। তিনি বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সব শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোই তাঁদের উদ্দেশ্য।

কলকাতার পাশাপাশি দিল্লিতে এই কর্মসূচির মাধ্যমে জাতীয় স্তরেও রাজনৈতিক বার্তা দিতে চাইছে এনসিপিআই। ২১ জুলাইকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে যখন উত্তাপ বাড়ছে, তখন রাজধানীতে এই স্মরণসভা ঘিরেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

২১ জুলাই, এনসিপিআই, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দিল্লি, রাজঘাট, শুভেন্দু অধিকারী, July 21, NCPI, Kakoli Ghosh Dastidar, Sudip Bandyopadhyay, Delhi, Rajghat, Suvendu Adhikari,

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor