HomeScrollএসি বিস্ফোরণ থেকে আগুন, গ্রেটার নয়ডায় চলন্ত বাসে পুড়ে মৃত ৯
Noida

এসি বিস্ফোরণ থেকে আগুন, গ্রেটার নয়ডায় চলন্ত বাসে পুড়ে মৃত ৯

যমুনা এক্সপ্রেসওয়েতে ঘুমন্ত যাত্রীদের বাসে আগুন। জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা যাত্রীদের। ঘটনায় চালক ও কন্ডাক্টর গ্রেফতার।

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা (Accident)। বুধবার গভীর রাতে চলন্ত একটি স্লিপার পর্যটক বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু (death) হয়েছে। মৃতদের মধ্যে এক জন মহিলা রয়েছেন। এই ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে দ্রুত তা গোটা বাসে ছড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়তেই বাসের ভিতরে আতঙ্ক তৈরি হয়। কয়েক জন যাত্রী জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনী এবং জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করে। আগুনে বাসটি সম্পূর্ণ জ্বলতে দেখা যায়।

আরও খবর :  তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, রবিবার ব্যাঙ্ক খোলার নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এক যাত্রী জানান, ঘুমের মধ্যে দরজায় ধাক্কার শব্দ শুনে তাঁর ঘুম ভাঙে। বাইরে তখন ধোঁয়া ও বিশৃঙ্খলা। কোনও জিনিসপত্র নেওয়ার সুযোগ না পেয়ে ফোন হাতে নিয়ে বাস থেকে বেরিয়ে আসেন তিনি। যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং অনেকে শ্বাসকষ্টে পড়েন বলে ওই যাত্রী জানান। ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News