Sunday, July 5, 2026
HomeScrollসীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা! গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী
Arrested

সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা! গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : পাকিস্তানে (Pakistan) ঢোকার চেষ্টা ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর। রাজস্থান সীমান্তে তাঁকে আটক (Arrested) করল পুলিশ (Police)। ওই যুবকের তরফে দাবি করা হয়েছে, প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার জন্যই সীমান্ত পার হচ্ছিলেন তিনি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত ওই যুবককে।

জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রশান্ত বেদম। তবে রাজস্থানের (Rajasthan) বিকানেরে খাজুওয়ালা সেক্টরে সীমান্ত পেরতে গিয়ে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, বিশাখাপত্তনমের বাসিন্দা ওই যুবক হেঁটে সীমান্ত পেরনোর চেষ্টা করছিল। সেখানেই সেনার হাতে তিনি ধরা পড়েন। এর পরেই প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ধৃত ওই যুবক দাবি করেছে, রাওয়ালপিণ্ডির বাসিন্দা প্রতিভার সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয়েছিল প্রশান্ত-র। একাধিকবার প্রেমের টানে সীমান্ত পেরিয়েছিল সে। তবে ২০১৭ সালে ধরা পড়ে চার বছর জেলবন্দি ছিল। তবে ২০২১ সালে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল।

আরও খবর : ইন্ডিগোর CEO পিটার এলবার্সকে শো কজ, হারাতে হতে পারে পদ!

পলিশ সূত্রে খবর, বর্তমানে তথ্যপ্রযুক্তি কর্মী (IT Worker) হিসাবে চীন ও আফ্রিকায় কাজ করছেন প্রশান্ত। কিন্তু কেন আবার সীমান্ত পেরনোর চেষ্টা করলেন তিনি? প্রেমের টান, না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। গ্রেফতারের পর প্রশান্তের পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, এর আগে সীমা হায়দার নামে এক পাক নাগরিকের কথা সামনে এসেছিল। তিনি বছর দু’য়েক আগে নেপাল সীন্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। নিয়ে করেছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা শচীন মিনারকে। আপাতত তিনি ভারতেই রয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই সব ঘটনার পিছনে অন্য কোনও রহস্য নেই তো?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet