Friday, June 5, 2026
HomeScrollমঞ্জুর আগাম জামিন! কুণাল কামরার পাশে দাঁড়াল হাইকোর্ট?

মঞ্জুর আগাম জামিন! কুণাল কামরার পাশে দাঁড়াল হাইকোর্ট?

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) কটাক্ষ করে চূড়ান্ত বিপাকে জনপ্রিয় কৌতুকশিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। স্টুডিওতে হামলার পাশাপাশি মুম্বই পুলিশের সমনও জুটেছে এই শিল্পীর কপালে। তাই এবার আগেভাগে আগাম জামিনের (Interim Anticipatory Bail) আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর কুণালের এই আবেদনে সাড়া দিয়ে তাঁর আগাম জামিন মঞ্জুর (Bail Granted) করল মাদ্রাজ হাইকোর্ট।

কৌতুকশিল্পী কুণাল কামরার দাবি, একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুক করার পর থেকেই নাকি তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। ইতিমধ্যে ফোন কল সহ একাধিকভাবে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি নিজেই। আর এই কারণে সমন পেয়েও পুলিশি হাজিরার জন্য আরও কিছুটা সময় চেয়েছিলেন কুণাল। কিন্তু মুম্বই পুলিশ তাঁর সেই আবেদন নাকচ করে সাফ জানিয়ে দেয়, ৩১ মার্চের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হবে।

আরও পড়ুন: ২ শতাংশ DA বৃদ্ধিতে সিলমোহর দিল কেন্দ্র, বেতন কত বাড়বে?

সম্প্রতি মুম্বইয়ের খার এলাকার এক কৌতুকানুষ্ঠানে একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন কুণাল কামরা। জনপ্রিয় হিন্দি গানের সুর ব্যবহার করে তাতে নিজের মতো করে কথা বসিয়ে শিন্ডে এবং কেন্দ্রীয় বিজেপি সরকারকে আক্রমণ করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশেরর নামও টেনে আনেন তিনি। অনুষ্ঠানের শেষে সংবিধান হাতে তুলে ধরে কুণাল বলেছিলেন, ‘‘আমি যা করছি, সংবিধান আমাকে সেটার অনুমতি দিয়েছে।’’

এই ভিডিও প্রকাশ্যে আসতেই শিবসেনার শিন্ডে গোষ্ঠীর কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। খারের সেই হোটেলে চলে ব্যাপক ভাঙচুরও। এখানেই শেষ নয়, মহারাষ্ট্রের এক বিধায়ক তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে মানহানিসহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে এবং তাঁকে সমন পাঠায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini