Saturday, June 6, 2026
HomeScrollরাঘব চাড্ডার ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল পাঞ্জাব সরকার! দলের সঙ্গে নেতার ফাটল...
Raghav Chadha

রাঘব চাড্ডার ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল পাঞ্জাব সরকার! দলের সঙ্গে নেতার ফাটল কি আরও বাড়ল?

কেন রাঘব চাড্ডার নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখুন বড় খবর

ওয়েব ডেস্ক: আম আদমি পার্টির (Aam Aadmi Party) সঙ্গে রাঘব চাড্ডার (Raghav Chadha) দ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে। রাজ্যসভা এই সাংসদকে সম্প্রতি রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে দল। এর পর এবার তাঁর নিরাপত্তা নিয়েও বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার (Punjab State Government)। সূত্রের খবর, পাঞ্জাব সরকার চাড্ডাকে দেওয়া ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা (Z+ Category Security) প্রত্যাহার করেছে। এর ফলে তাঁর নিরাপত্তায় নিযুক্ত পাঞ্জাব পুলিশের সমস্ত অফিসার ও কর্মীদের অবিলম্বে সদর দফতরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাত্র কয়েকদিন আগেই, গত ২ এপ্রিল, আম আদমি পার্টি চাড্ডাকে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেয়। দলের অভিযোগ ছিল, তিনি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরালোভাবে সরব হচ্ছেন না। বরং ‘সফট পিআর’-এ বেশি মনোযোগ দিচ্ছেন বলে অভিযোগ আনা হয় রাঘব চাড্ডার বিরুদ্ধে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর দাবি, তিনি সংসদে মানুষের সমস্যার কথা তুলতেই যান, অকারণে হট্টগোল করতে নয়।

আরও পড়ুন: লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০টি করার প্রস্তাব কেন্দ্রের

সব মিলিয়ে, আম আদমি পার্টি এবং তাদের পাঞ্জাবের এই সাংসদের মধ্যে বিরোধ এখন প্রকাশ্যে এসেছে এবং তা ক্রমশই তীব্র আকার নিচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এই অবস্থায় আগামী দিনে রাঘব চাড্ডার অবস্থান কী হবে এবং তিনি দলে থাকবেন কী না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। রাজনৈতিক একাংশের মতে এই আপ সাংসদ বিজেপি ঘনিষ্ঠ হয়ে পড়ায় দল একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। যদিও অভিযুক্ত নেতা এই সমস্ত অভিযোগকে বরাবরই ‘মিথ্যাচার’ বলেই উড়িয়ে দিয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini