Sunday, August 16, 2026
HomeScrollAI দিয়ে ভয়েস-ক্লোনিং স্ক্যাম! রাতারাতি ফাঁকা স্কুলশিক্ষিকার অ্যাকাউন্ট
Cyber Fraud

AI দিয়ে ভয়েস-ক্লোনিং স্ক্যাম! রাতারাতি ফাঁকা স্কুলশিক্ষিকার অ্যাকাউন্ট

প্রিয় মানুষের কন্ঠস্বর নকল করে কান্নাকাটি! টাকা পাঠাতেই নম্বর ব্লক

ওয়েব ডেস্ক: এআই-এর (AI) সাহায্যে কণ্ঠস্বর নকল (Voice Cloning) করে প্রতারণা। লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারকরা। অভিনব এক স্ক্যামের শিকার হলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের এক স্কুলশিক্ষিকা। পুলিশের দাবি, এটি সে রাজ্যে এআই-চালিত ভয়েস মডুলেশন ব্যবহার করে সাইবার জালিয়াতির (Cyber Fraud) প্রথম ঘটনা।

জানা গিয়েছে, প্রতারিত স্মিতা ইন্দোরে এক মধ্যবয়স্কা স্কুলশিক্ষিকা। তাঁর এক দূরসম্পর্কের ভাই উত্তরপ্রদেশ পুলিশের জরুরি পরিষেবায় কর্মরত। প্রায় দু’বছর আগে তাঁদের শেষ কথা হয়েছিল। গত ৬ জানুয়ারি রাতে স্মিতার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে, যা দেখতে তাঁর ভাইয়ের নম্বরের মতোই ছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিও সেই পরিচয়ই দেয়।

আরও পড়ুন: ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রপ্রচারের চেষ্টা! ঘটল ভয়াবহ ঘটনা

ফোনে জানানো হয়, তার এক বন্ধু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্দোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং জরুরি অস্ত্রোপচারের জন্য সঙ্গে সঙ্গে টাকা প্রয়োজন। এরপর স্মিতার কাছে একাধিক কিউআর কোড পাঠিয়ে তার মাধ্যমে টাকা পাঠাতে বলে। পরিচিত কণ্ঠস্বর ও বিশ্বাসযোগ্য বিবরণে বিভ্রান্ত হয়ে স্মিতা চার দফায় মোট ৯৭,৫০০ টাকা পাঠিয়ে।

পরে তিনি যখন আবার ফোন করেন, তখন সেই নম্বরটি ব্লক হয়ে যায়। পরদিন সকালে দূরসম্পর্কের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এমন কোনও ফোন নাকি তিনি করেননি। তখনই প্রতারণার বিষয়টি স্পষ্ট হয় এবং স্মিতা লাসুদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রতারক এখনও অধরা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k