HomeScrollবাজি পোড়ানোয় সাময়িক ছাড়, দিল্লি-এনসিআরে দু’দিন সবুজ বাজির অনুমতি শীর্ষ আদালতের
Supreme Court green crackers Delhi NCR

বাজি পোড়ানোয় সাময়িক ছাড়, দিল্লি-এনসিআরে দু’দিন সবুজ বাজির অনুমতি শীর্ষ আদালতের

নির্দিষ্ট সময় মেনেই পোড়ানো যাবে শংসাপত্রপ্রাপ্ত সবুজ বাজি। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও নীরব এলাকা ঘিরে ৩০০ মিটার পর্যন্ত বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা।

ওয়েব ডেস্ক : দিল্লি-এনসিআরে বাজি পোড়ানো নিয়ে সাময়িক ছাড় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ৭ ও ৮ নভেম্বর শংসাপত্রপ্রাপ্ত সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে এই অনুমতি নির্দিষ্ট সময়ের জন্যই কার্যকর থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী, ৯ নভেম্বর থেকে দিল্লি-এনসিআরে ফের সম্পূর্ণভাবে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৭ ও ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা—এই দুই নির্দিষ্ট সময়ের মধ্যেই সবুজ বাজি পোড়ানো যাবে। নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানোর অনুমতি নেই। পাশাপাশি হাসপাতাল, নার্সিং হোম, প্রাথমিক ও জেলা স্বাস্থ্যকেন্দ্র, বৃদ্ধাশ্রম এবং চিহ্নিত নীরব এলাকার ৩০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই এলাকাগুলিকে ‘নো-ক্র্যাকার জোন’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই এলাকার সীমানা নির্দিষ্ট করে চিহ্নিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করতে বলা হয়েছে।

আরও খবর :  দিল্লিতে ইন্ডিয়া জোটের সভার জের, এক দিনেই ১১ হাজার কোটি টাকার ব্যবসা ক্ষতির অভিযোগ ব্যবসায়িদের

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, স্কুল-কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো যাবে না। আদালতের নির্দেশ কার্যকর করতে প্রশাসনকে নিষিদ্ধ এলাকাগুলি চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সবুজ বাজি কী? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা সিএসআইআর-নিরির উদ্যোগে এই বাজি তৈরি করা হয়েছে। প্রচলিত বাজির তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দূষণ তৈরির লক্ষ্যেই এর নকশা করা হয়েছে। এতে বেরিয়াম ও অ্যালুমিনিয়ামের মতো কিছু রাসায়নিকের ব্যবহার কমানো হয়। ধুলো ও ধোঁয়া কমাতে বিশেষ উপাদানও ব্যবহার করা হয়। পাশাপাশি শব্দের মাত্রা কম রাখা, কম সময় ধরে জ্বলা এবং নিয়ন্ত্রিত শিখা তৈরি করাও সবুজ বাজির বৈশিষ্ট্য।

[youtube-feed feed=1]
Read More

Latest News