Friday, July 10, 2026
HomeScrollকাজ করতে পারবেন না বিচারপতি বর্মা, সুপ্রিম নির্দেশ

কাজ করতে পারবেন না বিচারপতি বর্মা, সুপ্রিম নির্দেশ

ওয়েব ডেস্ক: উদ্ধার হয়েছে আধপোড়া টাকার পাহাড়। সেই নিয়ে বড় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এলাহাবাদ হাইকোর্টের (Allahbadad High Court) বিচারপতি যশবন্ত বর্মার (Justice Yashwant Varma) বিরুদ্ধে। শুরু হয়েছে ইন-হাউস তদন্তও (In-House Investigation)। এই প্রেক্ষাপটে এবার বিচারপতি বর্মাকে কোনও কাজের দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (Justice Sanjiv Khanna) নেতৃত্বে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে বলে খবর।

দিন কয়েক আগেই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ির আউটহাউস থেকে আধপোড়া নগদ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে ইন-হাউস তদন্ত। এর পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি যেন তাঁকে কোনও বিচারের কাজের দায়িত্ব না দেন।

আরও পড়ুন: মানুষের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পুলিশ সাংবিধানিকভাবে বাধ্য, সুপ্রিম নির্দেশ

এদিকে আবার সম্প্রতি দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই বদলির বিরোধিতায় এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা কর্মবিরতি চালাচ্ছেন। তাঁদের দাবি, বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে হাইকোর্টে কোনও দায়িত্ব দেওয়া উচিত নয়।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তদন্ত চলাকালীন বিচারপতি ভার্মাকে কোনও বিচারিক দায়িত্ব দেওয়া যাবে না। এই নির্দেশের ফলে বিচার বিভাগে স্বচ্ছতা ও ন্যায়বিচারের প্রতি সুপ্রিম কোর্টের প্রতিশ্রুতি আরও স্পষ্ট হয়েছে। তবে তদন্তের ফলাফল কী হয়, সে দিকেই নজর থাকছে দেশের বিচার ও আইন মহলের।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888