Wednesday, March 25, 2026
HomeScrollদিল্লি বিমানবন্দরে হাতাহাতি, যাত্রীকে মারধর পাইলটের
Air India Express

দিল্লি বিমানবন্দরে হাতাহাতি, যাত্রীকে মারধর পাইলটের

বরখাস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অভিযুক্ত পাইলট  

ওয়েবডেস্ক- এই মুহূর্তে খবরের তালিকায় উড়ান। সাম্প্রতিক সময়ে স্পাইস জেট নিয়ে বিভ্রাটে নাজেহাল হল যাত্রীরা। এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) এক পাইলটের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনার খবর কর্তৃপক্ষের কাছে পৌঁছতেই ওই বিমানচালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে (Delhi Air Port) টার্মিনাল ১-এ চেকিং পয়েন্টে যাত্রীর সঙ্গে বাগ বিতণ্ডা হয়।

ওই যাত্রীর অভিযোগ, তাকে ওই শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তবে, যাত্রী বা বিমান সংস্থা এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার খবর, তারা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছে। অভিযোগকারী লিখিত অভিযোগ দায়ের করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী অঙ্কিত দেওয়ান এক্স-এ তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, তার পোস্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট বীরেন্দ্র সেজওয়ালের নাম উল্লেখ করেছেন। দেওয়ান জানান, তিনি তার পরিবারের সঙ্গে ভ্রমণ করছিলেন,  তাদের সঙ্গে একটি চার মাস বয়সী শিশুও ছিল স্ট্রলারে করে। দেওয়ান জানান, বিমানবন্দরের কর্মীরা পরিবারটিকে কর্মী এবং যাত্রীদের সহায়তার জন্য নির্ধারিত অগ্রাধিকারমূলক নিরাপত্তা লেন ব্যবহার করার করতে বলেছিলেন।

দেওয়ান অভিযোগ করেন, তার আগে পাইলট ও বিমানকর্মীরা সেখানে আগেই প্রবেশ করেন। তিনি আপত্তি জানালে বাগ বিতণ্ডা শুরু হয়। দেওয়ানের দাবি, পাইলট তাকে গালিগালাজ করেন, শারীরিকভাবে হেনস্থা করা হয়। তিনি আহত হন, তাকে চিকিৎসা সহায়তাও নিতে হয়েছে। এই ঘটনাটি তার পরিবারের উপর সাংঘাতিকভাবে প্রভাব ফেলেছে। গোটা ঘটনার সাক্ষী আছে তার ৭ বছরের মেয়ে। দেওয়ার অভিযোগ করেন, এই ঘটনায় তার পুরো ছুটির দিনটি নষ্ট হয়েছে। সেইসঙ্গে তার প্রশ্ন, যারা কথায় কথায় এইভাবে মাথাগরম করে, এই ধরনের বিমানকর্মীদের কী বিমানে উঠতে দেওয়া উচিত।

আরও পড়ুন- দৃশ্যমানতা শূন্য, ঘন কুয়াশায় ঢেকে গেল তাজমহল, নিরাশ ভ্রমণার্থীরা

দেওয়ান বলেন, কর্মী এবং শিশুদের নিয়ে আসা যাত্রীদের একই প্রবেশপথ ব্যবহার করার অনুমতি দেওয়ার ফলে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দেওয়ানের আরও অভিযোগ, তাকে একটি কাগজে স্বাক্ষর করে দিতে বলা হচ্ছিল যে, তিনি এই বিষয়টি নিয়ে বাইরে আলোচনা করবেন না।

তিনি প্রশ্ন তোলেন যে ভ্রমণ থেকে ফিরে আসার পর তিনি কি ন্যায়বিচার পেতে পারবেন?পরে ইন্ডিয়া এক্সপ্রেস এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে। বিমান সংস্থাটি জানিয়েছে যে, ঘটনার সময় পাইলট যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। দিল্লি বিমানবন্দরে ঘটনার পর পাইলট পরে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে যাত্রা করেন বলে খবর।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto