Sunday, June 7, 2026
HomeScrollভারতের সঙ্গে ফের সুসম্পর্ক গড়তে চাইছে বাংলাদেশ?

ভারতের সঙ্গে ফের সুসম্পর্ক গড়তে চাইছে বাংলাদেশ?

ঢাকা: গত সপ্তাহে বাংলাদেশে (Bangladesh) আটকে পড়া ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে ইউনুস (Mohammed Yunus) সরকার। আর এবার ভারতের সঙ্গে সুসম্পর্ক ফিরিয়ে আনতে চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান। সম্প্রতি, বাংলাদেশি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-Uz-Zaman)। তাঁর মতে, ভারত (India) হল বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে ‘দেওয়া নেওয়ার সম্পর্ক’ রয়েছে বলেও জানান সেনাপ্রধান। তবে একই সাক্ষাৎকারে জেনারেল জামান সাফ করে দেন, সাধারণ মানুষ যেন এটা মনে না করে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে ভারত।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশের তরফে এমন কিছু করা হবেনা যা প্রতিবেশী দেশগুলির কৌশলগত স্বার্থের পরিপন্থী। এক্ষেত্রে তিনি চান, প্রতিবেশী দেশগুলিও এরকম পন্থা অবলম্বন করুক। এই সাক্ষাৎকারে তিনি বলেন, “সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না। আমরা প্রাপ্য জল পাব। এতে তো কোনও অসুবিধা নেই।” তবে পারস্পরিক বোঝাপোড়ার মাধ্যমে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বিশেষ করে ভারতের কথা উল্লেখ করে জেনারেল জামান বলেন, ভারতের অনেকেই বাংলাদেশে কাজ করেন। আবার বাংলাদেশের অনেক মানুষ ভারতে চিকিৎসা করাতে আসেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত থেকে অনেক পণ্য আমদানি করে বাংলাদেশ।

আরও পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই সেখানে একটা ভারত বিদ্বেষী প্রচার শুরু হয়। গত মাসে সেটা চরমে পৌঁছয়। সোশ্যাল মিডিয়ায় ভারতের পতাকাকে অপমান করার বেশ কিছু ছবিও ভাইরাল হয়। তারপর থেকে বাংলাদেশিদের বয়কটের ডাক দেয় দার্জিলিংয়ের বেশ কিছু হোটেল মালিক। তবে সম্প্রতি ভারতের সঙ্গে সেই সুসম্পর্ক ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ। বিভিন্ন ঘটনাক্রম সেরকমই ইঙ্গিত করছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini