Wednesday, March 11, 2026
HomeScrollফের উত্তপ্ত ভাঙড়! সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ
Bhangar

ফের উত্তপ্ত ভাঙড়! সংঘর্ষে জড়াল তৃণমূল ও আইএসএফ

ঘটনাটি ঘটেছে ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিনিপুকুর গ্রামে

ওয়েব ডেস্ক : ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। এবার রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সেখানে। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস (TMC) ও আইএসএফের (ISF) কর্মীরা। এই ঘটনায় দু’পক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিনিপুকুর গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, চিনিপুকুর গ্রামে একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠান ছিল তৃণমূল কংগ্রেসের (TMC)। শাসকদলের তরফে অভিযোগ, ওই অনুষ্ঠান বাতিল করার উদ্দেশ্যে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। এমনকি বন্দুকের বাঁট দিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয় বলেও অভিযোগ শাসক দলের তরফে।

আরও খবর : মামলায় হারলে সোনাঝুরির হাট বসবে কোথায়? মুখ খুললেন অনুব্রত

অন্যদিকে, আইএসএফের (ISF) পালটা দাবি, রক্তদান শিবির উপলক্ষে তাঁদের কর্মীরা এলাকায় জড়ো হয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আইএসএফ কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায়। সংঘর্ষে আহতদের স্থানীয় জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ (Police) সূত্রে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast