Monday, August 17, 2026
HomeScrollকেন মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না অজিত ডোভাল? জেনে নিন
Ajit Doval

কেন মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না অজিত ডোভাল? জেনে নিন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবার নিজেই ফাঁস করলেন দৈনন্দিন জীবনের রহস্য

ওয়েব ডেস্ক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) অজিত ডোভালের (Ajit Doval) জীবনযাত্রা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই, সেই সঙ্গে তাঁকে ঘিরে রয়েছে নানা জল্পনাও। অনেকেই বলেন ডোভাল নাকি তাঁর দৈনন্দিন জীবনে মোবাইল (Mobile) বা ইন্টারনেট (Internet) ব্যবহার করেন না। এটি কি আদৌ সত্যি? নাকি শুধুমাত্র একটি মিথ্যে জল্পনা? সেটা এবার নিজেই জানিয়ে দিলেন অজিত ডোভাল।

শনিবার ‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর (Viksit Bharat Young Leaders Dialogue 2026) উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে, তিনি দৈনন্দিন কাজে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না। তিনি বলেন, “এটা সত্যি যে আমি ইন্টারনেট ব্যবহার করি না। মোবাইল ফোনও ব্যবহার করি না, শুধু পারিবারিক প্রয়োজনে বা বিদেশে থাকা কিছু মানুষের সঙ্গে কথা বলার জন্যই ফোন করি। আমি এভাবেই আমার কাজ সামলাই। যোগাযোগের আরও অনেক উপায় আছে। এমন কিছু অতিরিক্ত পদ্ধতিও ব্যবস্থা করতে হয়, যেগুলি সাধারণ মানুষ জানেন না।”

আরও পড়ুন: বিদেশে বিরাট সম্মান! ভারতীয় বংশোদ্ভূত এই ‘বিষ্ময় মহিলা’কে চেনেন?

বর্তমানে ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অজিত ডোভাল। ১৯৪৫ সালে উত্তরাখণ্ডে জন্ম নেওয়া ডোভাল ১৯৬৮ সালে আইপিএসে যোগ দেন। সাহসিকতার জন্য কীর্তি চক্র প্রাপ্ত সবচেয়ে কম বয়সি পুলিশ অফিসার হিসেবেও পরিচিত তিনি। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক বড় সিদ্ধান্তে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইক, ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইক, ডোকলাম সীমান্ত অচলাবস্থা মোকাবিলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি প্রণয়নে তিনি মুখ্য ভূমিকা নেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor