Friday, May 1, 2026
HomeScrollমুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড সামশেরগঞ্জের ওসি-এসআই

মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড সামশেরগঞ্জের ওসি-এসআই

কলকাতা: আগামী ৬ মে মুর্শিদাবাদ (Murshidabad) সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরের আগেই সামশেরগঞ্জের ওসি এবং সাব ইন্সপেক্টরকে (Samserganj OC And SI Suspended) অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার। মুর্শিদাবাদের অশান্তির (Murshidabad Waqf Chaos) সময় কর্তব্যের গাফিলতির অভিযোগ উঠে ছিল OC ও SI-এর বিরুদ্ধে। ওয়াকফ-অশান্তির জেরে ৭ দিন পরেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। বর্তমানে সামশেরগঞ্জ থানার IC-র দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ।

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের নামে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নবাবের জেলায়। বাড়িঘর-দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল। আতঙ্কে বহু মানুষ ঘরছাড়া হয়েছিল। অশান্তির সময় বহু জায়গায় পুলিশ পরে পৌঁচ্ছেছে। শান্তি ফেরাতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল। ধীরে ধীরে স্বাভাহবিক ছন্দে ফিরছে নবাবের জেলা। অশান্তির সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে সামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ এবং থানার এসআই জালালউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল বিভাগীয় তদন্তও। মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল।

আরও পড়ুন: দিলীপ বিতর্কে নজর দলের, জনগণের টাকায় কেন মন্দির? প্রশ্ন শমীকের

এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। যতদিন সাসপেন্ড থাকবেন ততদিন তাঁর বেসিক বেতনের অর্ধেক পাবেন। পাশাপাশি সরকারি জিনিসপত্র সমস্ত জমা দিয়ে দিতে হবে। তবে প্রতিদিন জঙ্গিপুর পুলিশ জেলার রোল কলের সময় তাঁদের উপস্থিত থাকতে হবে। নবান্নর তরফে অবশ্য় দাবি ছিল, এটা রুটিন বদলি। পাশাপাশি, জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একমাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন মহম্মদ নাসির। এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়াকে নিয়োগ করল জঙ্গিপুর পুলিশ জেলায় একই পদে বদলি করা হল। এই পদক্ষেপ নিসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188