Tuesday, June 9, 2026
HomeScrollবাংলা বাঁচাও যাত্রা থেকে তৃণমূল-বিজেপিকে আক্রমণ সেলিমের!
CPIM

বাংলা বাঁচাও যাত্রা থেকে তৃণমূল-বিজেপিকে আক্রমণ সেলিমের!

'মমতা-অভিষেক এবং শুভেন্দু মিলে বাংলাকে মেরে ফেলেছে', আক্রমণ মহম্মদ সেলিমের

জলপাইগুড়ি : গত শনিবার, ২৯ নভেম্বর থেকে শুরু হয়েছে সিপিআইএম (CPIM)-এর বাংলা বাঁচাও যাত্রা। যা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। কোচবিহারের তুফানগঞ্জ থেকে এই যাত্রা শুরু হয়েছে। তা ১৭ ডিসেম্বর শেষ হবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। তবে এই যাত্রা থেকে তৃণমূল (TMC) ও বিজেপিকে (BJP) একাশনে বসিয়ে আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)।

তিনি এই যাত্রা থেকে তিনি বলেন, “মমতা-অভিষেক এবং শুভেন্দু মিলে বাংলাকে মেরে ফেলেছে। এখন সবাই নাটক করছে। যখন বন্যা হয়েছিল তখন কোথায় ছিল? এখন কেন বার বার ছুটে আসছে। অভিষেক এবং শুভেন্দু দু’জন মিলে বালি চুরি করেছে। এখন এদের নাটক চলছে রাজ্য জুড়ে। বন্যাকবলিত এলাকার দুর্গতরা এখনও ঘরের টাকা পায়নি। এখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রয়েছে, কি করেছেন তিনি। এখানকার মানুষ বলছে এখনও রেলের বাঁধের কাজ শুরু হয়নি।”

আরও খবর : পুরনো বিজ্ঞপ্তি প্রকাশ! অপপ্রচার চালাচ্ছে বিজেপি, কড়া আক্রমণ অভিষেকের

এদিন ধূপগুড়ি ব্লকের জুড়াপানি থেকে বাইক মিছিল করে ধূপগুড়ি শহরের প্রবেশ করে এই যাত্রা। পরবর্তীতে পায়ে হেঁটে পুর মহা শ্মশান সংলগ্ন ট্র্যাক্সি স্ট্যান্ডে এসে পৌছায় সিপিআইএমের নেতা-নেত্রীরা। সেখানে দলের তরফে নেতা-নেত্রীদের বরণ করা হয়। জানা গিয়েছে, এদিন বন্যাকবলিত হোগলাপাতা এলাকার মহম্মদ সেলিম, মীনাক্ষি মুখার্জীর সঙ্গে দেখা করে একাধিক অভিযোগ জানান স্থানীয়রা।

এদিন মীনাক্ষী (Minakshi Mukherjee) বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বন্যাকবলিত এলাকার দুর্গতদের বাড়ি বানানোর দায়িত্ব নেবে সিপিআইএম। গর্ত বুজিয়ে বাড়ি তৈরি করে দেবে সিপিআইএম নেতৃত্ব। বিডিও এলাকায় যাচ্ছে না। এখনও তাঁবু বানিয়ে দুর্গতরা রয়েছে। এরপর বিডিও অফিসের সামনে তাঁবু বানিয়ে সবাই থাকবো। সেখানে রান্না করে আমরা খাবো সঙ্গে বিডিওকে খাওয়াবো।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188