Wednesday, July 15, 2026
HomeScroll'ওয়ার্ক ফ্রম হোম' করছেন নেইমার, কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের
Neymar

‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন নেইমার, কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

নেইমারকে জোর কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

ওয়েব ডেস্ক : বিশ্বকাপে (FIFA World Cup 2026) ইতিমধ্যে দু’টো ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল (Brazil)। একটি ম্যাচ ড্র করেছে। একটি ম্যাচ জিতেছে। কিন্তু এই দুই ম্যাচেই খেলতে দেখা যায়নি নেইমারকে (Neymar)। কারণ চোট। এ নিয়ে ফুটবল মহলে চর্চা চলছে। এ নিয়ে এবার তারকা ফুটবলারকে কটাক্ষ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা (Luiz Inacio Lula da Silva)। বললেন, নেইমার এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সেখানেই তিনি বলেন, “নেইমার (Neymar) তো খেলছেই না বাবা। নেইমার হল জাতীয় দলের প্রথম ‘ওয়ার্ক-ফ্রম-হোম’ খেলোয়াড়। একদম ‘ওয়ার্ক-ফ্রম-হোম’ খেলোয়াড়।” এই মন্তব্যে হাসির রোল গোটা বিশ্বে। তিনি আরও বলেছেন, “গতকাল ইন্টারনেটে বিষয়টি আমি দেখেছি। যেকোনও দিনই হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের একটি জাতীয় দল গড়তে হবে। এগারো জন ‘পেলে’ নিয়ে গড়া দল।”

আরও খবর : ইংল্যান্ড সফরের জন্য ODI স্কোয়াড ঘোষণা করল BCCI

উল্লেখ্য, প্রায় একমাস আগে শেষবার নেইমারকে (Neymar) খেলতে দেখা গিয়েছিল। সেই ম্যাচে কাফ মাসেলে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু এর পরেও তিনি জাতীয় দলে ডাক পাবেন সেটা ভাবেননি। তবে জাতীয় দলে ডাক পেলেও এখনও চোট সমস্যায় জর্জরিত তারকা ফুটবলার। মরক্কোর বিরুদ্ধে ম্যাচে ডাগআউটে বেছিলেন তিনি। হাইতির বিরুদ্ধে ম্যাচের সময় তিনি রিকভারির জন্য ছিলেন নিউ জার্সিতে।

এদিকে ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের শেষ ম্যাচ। সেই ম্যাচ নেইমার (Neymar) খেলতে পারেন বলেই মনে করা হচ্ছে। ব্রাজের কোচ এ নিয়ে জানিয়েছেন, সোমবার থেকে তাঁকে দলে দেখা যাবে। স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলবেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot