Sunday, June 21, 2026
HomeScrollবিশ্বকাপের এক ম্যাচে ১৫টি সেভ! নতুন বিশ্বরেকর্ড কুরাসাওয়ের গোলকিপার এলয় রুমের
FIFA World Cup 2026

বিশ্বকাপের এক ম্যাচে ১৫টি সেভ! নতুন বিশ্বরেকর্ড কুরাসাওয়ের গোলকিপার এলয় রুমের

ইকুয়েডরের সামনে দুর্ভেদ্য দেওয়াল হয়ে উঠলেন কুরাসাওয়ের গোলকিপার, গড়লেন এই নজির

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে অনেক সময় একটি ম্যাচই বদলে দেয় কোনও ফুটবলারের পরিচয়। কুরাসাওয়ের (Curacao) গোলরক্ষক এলয় রুমের (Eloy Room) ক্ষেত্রেও যেন ঠিক সেটাই ঘটল। ইকুয়েডরের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করে শুধু বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পয়েন্টই এনে দিলেন না, একই সঙ্গে গড়ে ফেললেন এক অনন্য রেকর্ডও (World Record)।

জার্মানির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-৭ গোলে বিধ্বস্ত হওয়ার পর কুরাসাওকে নিয়ে আশাবাদী ছিলেন না অনেকেই। কিন্তু রবিবারের ম্যাচে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গেল। একের পর এক আক্রমণ, অবিরাম চাপ এবং গোলের সুযোগ—সবকিছুর সামনে একাই প্রাচীর হয়ে দাঁড়ালেন ৩৭ বছরের রুম। তাঁর দুর্দান্ত গোলকিপিংয়ের সৌজন্যে ইকুয়েডরের বিরুদ্ধে মূল্যবান ড্র আদায় করে নেয় কুরাসাও।

আরও পড়ুন: পিছিয়ে থেকেও আইভরি কোস্টকে হারাল জার্মানি! ১২ বছর পর জার্মান দুর্গে এল নক-আউটের টিকিট

ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময় বলের দখল ছিল ইকুয়েডরের কাছে। গোলের উদ্দেশে প্রায় ২৮টি শট নেয় তারা, যার মধ্যে ১৫টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান রুম। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এনার ভ্যালান্সিয়ার বিপজ্জনক প্রচেষ্টা রুখে দেন তিনি। তারপর পুরো ম্যাচজুড়ে একই দৃশ্য। কখনও ঝাঁপিয়ে পড়ে, কখনও নিখুঁত পজিশনিংয়ে, আবার কখনও প্রতিক্রিয়ার গতিতে বাঁচিয়েছেন দলকে।

এই ১৫টি সেভের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ৯০ মিনিটের ম্যাচে সর্বাধিক সেভ করার রেকর্ড গড়েছেন রুম। এর আগে ১৯৭৮ বিশ্বকাপে রামন কুইরোগা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৩টি সেভ করেছিলেন। আর ২০১৪ বিশ্বকাপে টিম হোয়ার্ড বেলজিয়ামের বিরুদ্ধে ১৫টি সেভ করলেও সেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। ফলে নির্ধারিত ৯০ মিনিটে রুমের ১৫ সেভই এখন বিশ্বকাপের নতুন মানদণ্ড।

আসলে ফুটবলের সঙ্গে রুমের সম্পর্ক পারিবারিক। তাঁর বাবা রেমকো বিসেন্তিনি কুরাসাও ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। জন্ম নেদারল্যান্ডসে হলেও কুরাসাওয়ের প্রতি তাঁর টান ছোটবেলা থেকেই। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে এসে দ্বীপদেশটির প্রেমে পড়েছিলেন তিনি। পরে নাগরিকত্ব বদলে কুরাসাওয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০১৫ সালে প্রাক্তন ডাচ তারকা প্যাটট্রিক ক্লুইভার্ট কুরাসাও জাতীয় দলে প্রথম তাঁকে সুযোগ দেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto