HomeBig newsইংল্যান্ড সফরের জন্য ODI স্কোয়াড ঘোষণা করল BCCI
India's tour of England

ইংল্যান্ড সফরের জন্য ODI স্কোয়াড ঘোষণা করল BCCI

শতরান করেও দলে জায়গা পেলেন না যশস্বী জয়সওয়াল

ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ভারতের (India) ওয়ানডে দল (ODI Team) ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই স্কোয়াডে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) দু’জনেই রয়েছেন। তবে চোটের কারণে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেও দলে জায়গা পেলেন না যশস্বী জয়সওয়াল। এদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বিরাট কোহলি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই সিরিজে খেলতে পারবেন বলেও জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে।

রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠলেও নির্বাচকদের আস্থা বজায় রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে ১৪, ৪৮ ও ৭৯ রান করলেও তাঁকে দলে রাখা হয়েছে। অন্যদিকে, একই সিরিজে দুর্দান্ত শতরান সত্ত্বেও বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। এদিকে প্রায় তিন বছর পর একদিনের ক্রিকেটে ফিরছেন ভারতের পেস তারকা জসপ্রীত বুমরা। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম ওডিআই দলে দেখা যাবে তাঁকে। তবে অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজ দলে জায়গা পাননি।

আরও খবর : সমাজের ব্যারিকেড ভেঙে ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস তিন নারীর

এই দলে পেস আক্রমণে রয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনূর ব্রার। স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। মূলত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি২০ সিরিজ খেলবে ভারত (India)। হবে পাঁচটি টি২০ ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ। একদিনের সিরিজের প্রথম ম্যাচ হবে ১৪ জুলাই, এজবাস্টনে। দ্বিতীয় ম্যাচ হবে ১৬ জুলাই, সোফিয়া গার্ডেনস-এ। শেষ ম্যাচ হবে লর্ডস-এ। তা হবে ১৯ জুলাই।

ইংল্যান্ড সফরের জন্য ভারতের ওডিআই দল:

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং ও গুরনূর ব্রার।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News