Friday, June 19, 2026
HomeScrollনতুন বছরের দ্বিতীয় দিনেও দিল্লিতে ‘দমবন্ধ’ পরিস্থিতি
Delhi AQI

নতুন বছরের দ্বিতীয় দিনেও দিল্লিতে ‘দমবন্ধ’ পরিস্থিতি

চরম দূষণ আর কুয়াশায় উড়ান ব্যাহত হওয়ার আশঙ্কা

কলকাতা: নতুন বছর শুরু হলেও দিল্লির (Delhi) বাতাসে কোনও স্বস্তির ছবি নেই। বরং বছরের দ্বিতীয় দিনেও রাজধানীর বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ পর্যায়েই রয়ে গেল (Air Pollution in Delhi)। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, জানুয়ারির ১ তারিখে দিল্লির গড় AQI ছিল ৩৭১। শুক্রবার তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬-এ। অর্থাৎ পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের দাপট। শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৬ ডিগ্রিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন রাজধানীতে শৈত্যপ্রবাহ চলবে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং এই পরিস্থিতি অন্তত ৬ জানুয়ারি পর্যন্ত বজায় থাকবে।

আরও পড়ুন: ১৮০ পার করল স্পিডের কাঁটা! বন্দে ভারতের ভেতরে কী হল জানেন?

এর পাশাপাশি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশা। ভোররাত এবং সকালের দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, শীতের শুষ্ক আবহাওয়ায় বাতাস প্রায় স্থির হয়ে রয়েছে। বায়ুপ্রবাহে দোলাচল কম থাকায় ধূলিকণা ছড়াতে পারছে না। ফলে দূষণ একই জায়গায় জমে থাকছে এবং কুয়াশার ঘনত্বও বাড়ছে।

দিল্লির বিভিন্ন এলাকায় পরিস্থিতি প্রায় একই রকম। আনন্দ বিহারে AQI ৩৪৮, অশোক বিহারে ৩০৮, চাঁদনি চকে ৩৩৪, জাহাঙ্গিরপুরীতে ৩১৬, রোহিনীতে ৩০৯, ওখলা ফেজ় ২-এ ৩২০ এবং IIT দিল্লি এলাকায় ৩১৪ রেকর্ড করা হয়েছে।

এই প্রতিকূল আবহাওয়ার জেরে ফের বিমান পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। IndiGo ও এয়ার ইন্ডিয়া আগাম সতর্কতা জারি করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে বেশ কয়েকটি উড়ান বাতিলও করেছে IndiGo। ঘন কুয়াশার জেরে আগামী কয়েকদিন দিল্লির আকাশপথে অস্বস্তি চলতেই পারে বলেই আশঙ্কা।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto