HomeScrollফর্মে আমাকে ‘বাবা’ সাজিয়েছে ওই ৪৭ বছরের যুবক, চাঞ্চল্য মুশির্দাবাদে
Murshidabad

ফর্মে আমাকে ‘বাবা’ সাজিয়েছে ওই ৪৭ বছরের যুবক, চাঞ্চল্য মুশির্দাবাদে

ভোটার তালিকা সংশোধনের সময় এই ঘটনায় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ

মুর্শিদাবাদ (লালগোলা): রাজ্যে যখন ভোটার তালিকা (Voter List) সংশোধনের জন্য SIR ফর্ম পূরণের কাজ চলছে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা বিধানসভা (Lalgola Assemble) এলাকা থেকে। স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, ৪৭ বছর বয়সী এক যুবক তাকে মিথ্যা পরিচয় দিয়ে নিজের ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভোটার ফর্মে তার নাম ব্যবহার করেছেন।

লালগোলা বিধানসভার দেওয়ানসরায় (Dewansarai) অঞ্চলের মৃদাদপুর (Miradpur) এলাকার বাসিন্দা নুরাল শেখ অভিযোগ করে বলেন, বাবু শেখ (Babu Sheikh) নামের এক যুবক তাকে বাবার পরিচয় দিয়ে SIR ফর্ম ফিলাপ করেছেন।

নুরাল শেখের দাবি, বাবু শেখের বয়স ৪৭ বছর, বাবু শেখ কোনোভাবেই তার ছেলে নন।

নুরাল শেখ আরও দাবি করেন, তাঁর পরিবারে মাত্র পাঁচটি সন্তান—তিনটি মেয়ে ও দুটি ছেলে। এর বাইরে তাঁর আর কোনও সন্তান নেই। এই মিথ্যা পরিচয়ের ভিত্তিতে ফর্ম পূরণ করায়, তিনি অবিলম্বে ফর্ম থেকে বাবু শেখের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন-  নির্ভুল ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের, দাবি শমীকের

এই বিষয়ে মৃদাদপুর ৭৬ পার্টের বুথ লেভেল অফিসার (BLO) সরোজ হালদার জানান, ২০২৫ সালের ভোটার তালিকায় বাবু শেখের নাম রয়েছে। সেই তালিকায় বাবু শেখের পিতার নাম হিসেবে নুরাল শেখের নাম নথিভুক্ত আছে। সেই নথিভুক্ত তথ্যের ভিত্তিতেই বাবু শেখ ফর্মটি জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।

এই গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবু শেখের বক্তব্য জানার জন্য তাঁর বাড়িতে যাওয়া হয়েছিল। তবে, অভিযোগের বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ ঘটনার পর তাঁকে আর বাড়িতে পাওয়া যায়নি।

এই ‘অবিশ্বাস্য কাণ্ড’ নিয়ে মৃদাদপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটার তালিকা সংশোধনের সময় এমন ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেখুন আরও খবর-

[youtube-feed feed=1]
Read More

Latest News