Thursday, March 12, 2026
Home১৫ দিন পর খুলল দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের দরজা, প্রস্তুতি তুঙ্গে পুরীতেও

১৫ দিন পর খুলল দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের দরজা, প্রস্তুতি তুঙ্গে পুরীতেও

ওয়েব ডেস্ক: রাত পোহালেই রথযাত্রা (Rath Yatra 2025)। রথযাত্রাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরী ও দীঘায় উন্মাদনা তুঙ্গে। এবছর বাংলার মানুষের রথযাত্রাকে ঘিরে উচ্ছ্বসিত হওয়ার মূল কারণ দিঘার রথযাত্রা। দিঘায় নতুন জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর, এবার দিঘা রথযাত্রার উদযাপনের প্রথম বছর। ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পশ্চিমবঙ্গের এই পর্যটক শহর। শুক্রবার দিঘার মন্দিরের জগন্নাথের রথের রশিতে টান দিয়ে রথ যাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন দিঘায়। মন্দির চত্বর থেকে শুরু করে রথযাত্রার সমস্ত প্রস্তুতি তিনি নিজে পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দিঘা রথযাত্রার সুরক্ষা সম্পর্কীয় সব প্রস্তুতির বিষয় নিয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকে জেলাশাসক ও জেলার পুলিশ সুপারকে বৈঠকে থাকা নির্দেশ দেওয়া হয়েছে। এবার দীঘায় রথযাত্রাকে কেন্দ্র করে যে উপচে পড়া ভিড় সকলের নজর করবে তার জন্য জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তার বিষয়টিকে ঢেলে সাজাতে সতর্ক প্রশাসন।

আরও খবর: এবার রথে দিঘায় ঘোরার খরচ কত?

ইতিমধ্যেই মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যেখানে সিসিটিভির সঙ্গে মোতায়েন থাকবেন সশস্ত্র রক্ষীবাহিনী। হোটেলের রাজ্য কমিটির ওল্ড দিঘা থেকে নিউ দিঘাগামী রথযাত্রার রাস্তার দুই ধারে শক্তপোক্ত ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে রথের রশিতে টান দেওয়ার সময় কোন অবস্তা রাস্তায় না হয়। দিঘায় প্রবেশের মূল ফটো থেকে নিউ দিঘা পর্যন্ত রাস্তার দুই ধারে একাধিক পুলিশ পিকেটিং থেকে শুরু করে সিসিটিভি নজরদারি প্রতিটি মোড়ের মাথায় সিসিটিভি সারভিলেন্স ও পুলিশ কি এর ব্যবস্থা করা হয়েছে।

বিভিন্ন জেলা থেকে প্রচুর পুলিশ কর্মীকে এই মুহূর্তে ক্লাউড ম্যানেজমেন্ট করার জন্য দিঘায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীকে দিঘা রথযাত্রা নিয়ে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের পূর্ত দফতরে তাই মন্ত্রী পুলক রায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশীষ চক্রবর্তী দের মত মন্ত্রীদের দেখভালের জন্য একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রথ চলার সময় সামনে শাড়িতে শুধুমাত্র অলিম্পিয়ান এবং সাধু-সন্তদেরই থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাধারণ ভক্তদের জন্য কিছুটা দূরে রাস্তার ধারে থেকেই রথযাত্রা দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু মন্ত্রীর দিঘা সফরের কারণে রথযাত্রার কে কেন্দ্র করে ওল্ড দিঘা থেকে নিউ দীঘা স্টেশন পর্যন্ত রাস্তার দুই পাশে ব্যারিকেড করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রাজ্য সরকার সূত্রে জানা গেছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast