Saturday, June 20, 2026
Homeইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়েব ডেস্ক: ক্রমশ বাড়ছে ইজরায়েল-ইরান দ্বন্দ্ব (Israel-Iran Conflict)। অপরদিকে, পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর ‘চাপ’ বাড়াতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ওই চুক্তিতে সই না করলে ইরানের কপালে যে শনি নাচছে তাও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এ বার তাঁর কথা না শুনলে ইরানের উপর আক্রমণ যে আরও বাড়বে।

সোমবার রাতে ‘ট্রুথ’ নামের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত।’ তিনি আরও লেখেন, ‘আমি যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম, ইরানের সেটাই করা উচিত ছিল। কী লজ্জাজনক, আর মানুষের জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। আমি বারবার বলেছি! সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত!’

আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পের কবলে পেরু, মৃত ১

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পরমাণু চুক্তিতে সই করার জন্য ইরানের উপর চাপ বাড়িয়ে চলেছিলেন ট্রাম্প। ইরান এবং আমেরিকার মধ্যে ফের আলোচনায় বসার কথা ছিল। তবে ইজরায়েলি হামলার পর এখন আর ওই আলোচনায় বসতে চাইছে না তেহেরান।

অপরদিকে, ইজরায়েলকে সমর্থন জানিয়ে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে তারাও পাল্টা আক্রমণ করবে বলে জানিয়েছে তেহেরান। এই উত্তেজনার মধ্যেই ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto