Tuesday, June 16, 2026
HomeScrollআগামী বছর থেকে ৫০০ টাকার নোট কি মূল্য হারাবে?

আগামী বছর থেকে ৫০০ টাকার নোট কি মূল্য হারাবে?

ওয়েব ডেস্ক: আগামী বছর থেকে ৫০০ টাকার নোট (500 Note) কি বাতিলের খাতায়? আপাতত এই চিন্তাতেই ঘুম উড়েছে দেশের মানুষের। নতুন করে আতঙ্ক বাসা বাঁধছে সকলের মনে। আসলে এই আতঙ্ক ও বিভ্রান্তির নেপথ্যে রয়েছে একটি ভিডিও। যা সম্প্রতি ইউটিউবে (Youtube) ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে (Video) দাবি করা হয়েছে, যে আগামী বছরের মধ্যে ৫০০ টাকার নোট বাতিল করে (500 Note Banned) দেওয়া হবে। আর তাই এখন দেশের মানুষের ‘চায়ে পে চর্চায়’ জায়গা পেয়েছে নোট বন্ধের (Note Banned) এই আলোচনা। তবে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে এই দাবিকে ‘ভুয়ো’ (Fake) বলে স্পষ্ট করা হয়েছে। কেন্দ্রের দাবি, আরবিআই (RBI) এমন কোনও ঘোষণা করেনি। কেন্দ্র এই খবরকে ভুয়ো (Fake) বলে সিলমোহর দেওয়াতে এবার স্বস্তি ফিরবে জনমনে।

উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ ক্যাপিটাল টিভি (Capital Tv) নামক একটি ইউটিউব চ্যানেলে (Youtube Channel) ৫০০ টাকার নোট সংক্রান্ত এই ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দাবি করা হয়, যে কেন্দ্রীয় সরকার (Central Government) ২০২৬ সালের মার্চ মাস থেকে ৫০০ টাকার নোট বন্ধ করবে। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ১৫ হাজারের বেশি লাইক ও পাঁচলক্ষেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিওতে।

আরও পড়ুন:মধ্যপ্রদেশে সরকারি চাকরির বেতন নিচ্ছে ৫০,০০০ ভূত!

এরপরেই কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ফ্যাক্ট-চেকিং এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) একটি পোস্ট করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Social media) এক্স এ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘যে ৫০০ টাকার নোট বন্ধ করা হয়নি এবং বৈধ দরপত্র হিসেবে সেটি এখনও বহাল রয়েছে।’ নাগরিকদের ভুল তথ্য এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে পিআইবি (PIB)।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO