Tuesday, July 21, 2026
HomeScrollসাড়ে ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে মমতার বাড়িতে অভিষেক! দলীয় বৈঠকে যোগ দিলেন...
Abhishek Banerjee

সাড়ে ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে মমতার বাড়িতে অভিষেক! দলীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক, তারপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব

[h_news]

কলকাতা: ডিজে মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় টানা প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভবানী ভবনে সিআইডির তদন্তকারীদের প্রশ্নের উত্তর দেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে সরাসরি কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে গিয়ে দলের বৈঠকে যোগ দেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে চলা এই প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন তিনি। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত কোনও মন্তব্য করেননি তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: ‘রাজনীতিতে থাকুন, আমাকে শেয়ারিংয়ে নিন,’ মমতাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বড় মন্তব্য হুমায়ুনের

এই মামলার সূত্রপাত ছাব্বিশের নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। প্রচারসভায় তিনি বলেছিলেন, “৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে। তার সঙ্গে হালকা করে ডিজেও বাজবে এবার। যারা বেশি লম্ফঝম্প করছেন, মনে রাখবেন আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।” বিরোধী শিবিরের অভিযোগ, এই মন্তব্যের মধ্যে পরোক্ষ হুমকির ইঙ্গিত ছিল।

এরপরই অভিষেকের বিরুদ্ধে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। গত শুক্রবার তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সমন পাঠান। সেই সমনের ভিত্তিতেই মঙ্গলবার ভবানী ভবনে হাজিরা দেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেক সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে চলা একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে তিনি যোগ দেন বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99