HomeScrollকাফ সিরাপ বিক্রিতে লাগাম টানতে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার
Cough Syrup

কাফ সিরাপ বিক্রিতে লাগাম টানতে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার

প্রেসক্রিপশন ছাড়া যে কোনও সিরাপ বিক্রি নিষিদ্ধ...

ওয়েব ডেস্ক: কাফ সিরাপ (Cough Syrup) বিক্রিতে লাগাম টানতে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। দোকানে গিয়ে ইচ্ছে মতো সিরাপ বা কাফ সিরাপ কেনা যাবে না। ডাক্তারের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। জানিয়ে দিল কেন্দ্র।মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিষাক্ত কাশির সিরাপ খাওয়ার কারণে শিশুদের মৃত্যুর ঘটনা সামনে আসার কয়েক মাস পর এই পদক্ষেপটি নেওয়া হল।

সিরাপ এবং কাফ সিরাপ নিয়ে ভূরি ভূরি অভিযোগ, ভেজার সিরাপ বিক্রি, এমনকি মৃত্যুর খবরও উঠে এসেছে।শিশুদের মৃত্যুর ঘটনা সামনে আসার কয়েক মাস পর এই পদক্ষেপটি নেওয়া হল। সিরাপ নিয়ে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সিরাপ জাতীয় ওষুধের উৎপাদন ও বিক্রির উপর আরও কঠোর তদারকি এবং কড়া নজরদারির দাবি জোরদার হয়েছে।সিরাপ এবং কাফ সিরাপ কেনাবেচায় লাগাম টানতে ১৯৪৫ সালের ঔষধ বিধি সংশোধন করল কেন্দ্র।K তফসিলের অন্তর্ভুক্ত ছাড়প্রাপ্ত ওষুধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সিরাপ শব্দটিকে। ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়াই এতদিন দোকানের কাউন্টারে দেদার বিক্রি হত সিরাপ এবং কাফ সিরাপ। এই নিয়ন্ত্রক পরিবর্তনের ফলে, বহুল ব্যবহৃত কাশির সিরাপসহ অন্যান্য সিরাপগুলো এখন থেকে ডাক্তারের অনুমোদন ছাড়া সরাসরি দোকান থেকে কেনা যাবে না।

আরও পড়ুন: বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে অকথ্য যৌন নির্যাতন, তামিলনাড়ুতে চাঞ্চল্য

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধনী প্রস্তাবকারী খসড়া নিয়মাবলী ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছিল। জনসাধারণের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল। সরকার জানিয়েছে, সংশোধনীটি চূড়ান্ত করার আগে পরামর্শকালীন সময়ে প্রাপ্ত মতামতগুলো বিবেচনা করা হয়েছিল।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব হর্ষ মঙ্গলা এই বিজ্ঞপ্তিটি জারি করেন। এই সংশোধনী কার্যকর হওয়ায়, সারাদেশের ফার্মেসিগুলোকে সিরাপ এবং সংশ্লিষ্ট ফর্মুলেশন বিক্রির ক্ষেত্রে সংশোধিত নিয়মাবলী মেনে চলতে হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News