HomeScrollগ্রেফতার হতে চলেছেন অভিষেক পোড়েল!
Abhishek Porel

গ্রেফতার হতে চলেছেন অভিষেক পোড়েল!

ফোন-ল্যাপটপ-সহ ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্তের নির্দেশ

ওয়েব ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বড়সড় আইনি সমস্যায় অভিষেক পোড়েল (Abhishek Porel)। এক ডাক্তারি পড়ুয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের মতো গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অভিষেককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন তারকা ক্রিকেটার।

অভিযোগকারিণীর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের (Abhishek Porel) সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁদের বিয়ের কথাও ঠিক হয়েছিল। কিন্তু প্রায় দেড় বছর আগে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। গত জুন মাসে মায়ের সঙ্গে মগরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই ডাক্তারি পড়ুয়া। তাঁর অভিযোগের ভিত্তিতেই একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়।

আরও খবর : বারবার দলে ব্রাত্য শামি, এবার জাহির খানের পরামর্শ ভারতীয় পেসারকে

মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। এর আগে গত ১৯ জুলাই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট তদন্তে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিল। অভিষেকের মোবাইল ফোন, ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়। মামলায় অভিযোগকারিণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সংক্রান্ত বিষয়ও উঠে আসে। সেগুলি যাতে প্রকাশ্যে না আসে, তা নিশ্চিত করার বিষয়েও আদালত গুরুত্ব দিয়েছে।

মঙ্গলবার ফের মামলার শুনানিতে অভিষেক পোড়েলকে (Abhishek Porel) গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও রয়েছে। অন্যদিকে, অভিষেকের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। তাঁর বক্তব্য, ভালো পারফরম্যান্স করার পর থেকেই তাঁকে ঘিরে নানা ধরনের অভিযোগ সামনে আসছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News