HomeScrollবারবার দলে ব্রাত্য শামি, এবার জাহির খানের পরামর্শ ভারতীয় পেসারকে
Mohammed Shami

বারবার দলে ব্রাত্য শামি, এবার জাহির খানের পরামর্শ ভারতীয় পেসারকে

নির্বাচকদের ভাবনায় না থাকলেও খেলা ও পারফরম্যান্স চালিয়ে যাওয়ার বার্তা প্রাক্তন পেসারের

ওয়েব ডেস্ক : ভারতীয় দলে ফেরার দরজা আপাতত খুলছে না মহম্মদ শামির (Mohammed Shami) জন্য। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও নির্বাচকদের পরিকল্পনায় তাঁর নাম এখন নেই বললেই চলে। এর মধ্যেই শামির পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন পেসার জাহির খান (Zaheer Khan)। তাঁর পরামর্শ, জাতীয় দলে সুযোগ না পেলেও নিজের কাজ চালিয়ে যেতে হবে শামিকে।

জাহিরের (Zaheer Khan) মতে, একজন ক্রিকেটারের হাতে সবসময় নিজের পারফরম্যান্সটাই থাকে। তাই ম্যাচ খেলতে থাকলে এবং ভালো পারফর্ম করলে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত রাখা যায়। দলের ভাবনা আলাদা হলেও শামি কীভাবে এগোবেন, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাঁর নিজের বলেই মনে করেন জাহির।

আরও খবর :  ‘খাঁটি পেট্রল কি বাবার বাড়ি থেকে আসবে?’ E20 বিতর্কে মন্তব্য করে বিপাকে বিজেপি সাংসদ

২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে (Oneday Worldcup 2027) সামনে রেখে ভারতীয় দল ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে। একই সময়ে জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন এবং হার্দিক পাণ্ড্যর মতো ক্রিকেটাররাও বিভিন্ন সময়ে চোটের সমস্যায় পড়েছেন। তবু এই পরিস্থিতিতেও শামির প্রত্যাবর্তন নিয়ে নির্বাচকদের তরফে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।

চোট প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন জাহির। তাঁর মতে, ক্রিকেটে চোট লাগা খেলার অংশ। তবে কোনও পেসার চোটে পড়লে সমস্যার মূল কারণ খুঁজে বের করা জরুরি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পাশাপাশি সঠিক সময়ে সঠিক পরিকল্পনাও দরকার। আপাতত শামির সামনে তাই একটাই পথ, মাঠে নেমে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া।

[youtube-feed feed=1]
Read More

Latest News