HomeScrollশামি-মুকেশ-আকাশের দাপট! একতরফা জয়ে ২০২৫ শেষ করল বাংলা
Vijay Hazare Trophy

শামি-মুকেশ-আকাশের দাপট! একতরফা জয়ে ২০২৫ শেষ করল বাংলা

প্রতিপক্ষকে মাত্র ৬৩ রানে গুটিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতল বাংলা

ওয়েব ডেস্ক: জয় দিয়ে ২০২৫-কে বিদায় জানাল বাংলা (Bengal Cricket Team)। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দাপটের সঙ্গে চতুর্থ জয় পেল বাংলার ক্রিকেটাররা। বছরের শেষ ম্যাচে ৯ উইকেটে জম্মু-কাশ্মীরকে (Jammu-Kashmir Cricket Team) হারিয়ে দিলেন শামি, মুকেশ, আকাশরা। বাংলার পেসারদের দাপটে মাত্র ৬৩ রানেই গুড়িয়ে গেল ভূস্বর্গের ক্রিকেট দল।

বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড-এ’তে মুখোমুখি হয়েছিল বাংলা ও জম্মু-কাশ্মীর। এই ম্যাচে বাংলার পেস আক্রমণের সামনে কার্যত অসহায় দেখায় জম্মু-কাশ্মীর ব্যাটারদের। মাত্র ২০.৪ ওভারেই দলের সব ব্যাটাররা আউট হন, তখন দলগত স্কোর মাত্র ৬৩ রান। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন বাংলার তিন পেসার। মহম্মদ শামি নেন ২ উইকেট, আকাশ দীপ নেন ৪ উইকেট এবং মুকেশ কুমার নেন ৪ উইকেট।

আরও পড়ুন: এভাবেও ফিরে আসা যায়! কেমন কাটল রোহিত, কোহলির ২০২৫?

স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৪ রানে আউট হলেও, এর পর ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি বাংলা ব্যাটারদের। অভিষেক পোড়েলের অপরাজিত ৩০ এবং সুদীপ কুমার ঘরামির অপরাজিত ২৫ রানের সুবাদে মাত্র ৯.৪ ওভারেই একতরফাভাবে ম্যাচ জিতে নেয় বাংলা।

ম্যাচের আগেই নজর ছিল জম্মু ও কাশ্মীরের তরুণ বিধ্বংসী পেসার আকিব নবির দিকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের কারণে তাঁর দিকেই তাকিয়ে ছিল ক্রিকেট মহল। তিনি চেষ্টা করেও ব্যাটারদের চাপে ফেলতে পারেননি, তবে বাংলার অধিনায়ক ঈশ্বরনের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন এই পেসার।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News