Wednesday, May 13, 2026
HomeScrollচাল উৎপাদনকারী দেশ হিসাবে শীর্ষে উঠল ভারত!
Rice

চাল উৎপাদনকারী দেশ হিসাবে শীর্ষে উঠল ভারত!

গোটা বিশ্বে ভারত বর্তমানে ২৮ শতাংশ চাল পাঠায়!

ওয়েব ডেস্ক : বছরের শেষে বড় সাফল্য। বিশ্বের সর্বাধিক চাল (Rice) উৎপাদনকারী দেশ হিসাবে শীর্ষে উঠল ভারত (India)। নিজেদের রিপোর্টে এমনটাই জানিয়ছে গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ) (USDA)। তাদের তরফে জানানো হয়েছে, গোটা বিশ্বে ভারত বর্তমানে ২৮ শতাংশ চাল পাঠায়। এর ফলে চীনকে (China) টপকে গিয়েছে ভারত।

চলতি ডিসেম্বরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ভারত বর্তমানে ১৫২ মিলিয়ন মেট্রিক টন চাল (Rice) উৎপাদন করেছে। আর চীন উৎপাদন করেছে ১৪৬ মিলিয়ন মেট্রিক টন। এর ফলেই চীনকে ফিছনে ফেলে দিল ভারত। তবে ভারত প্রথম থেকেই চাল উৎপাদনে বরাবর প্রথম সারির দেশ হিসেবেই বিশ্বে পরিচিত।

আরও খবর : চীনা সস্তা ইস্পাত আমদানি ঠেকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের!

বিশ্বে ১২৩, ০০০ রকমের চালের উপস্থিতি রয়েছে। এর মধ্যে ভারতের কাছে রয়েছে ৬০ হাজার রকম চাল (Rice)। তবে এতদিন চালের থেকে পিছিয়ে ছিল ভারত। তবে এই প্রথমবার চীনকে পিছনে ফেলে দিল ভারত। এ নিয়ে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. সুধাংশু সিং বলেছেন, ভারতের কাছে এটা একটি বড় অর্জন। বর্তমানে ভারত চাল রফতানি করে ১৭২টি দেশে।

জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৫০,৮৪০ কোটি টাকার কৃষিপণ্য বিদেশে রফতানি করেছে ভারত। এর মধ্যে চাল রয়েছে প্রায় ২৪ শতাংশ। এক তথ্য বলছে, বিভিন্ন ধরণের চাল বিদেশে রফতানি করে ১০৫,৭২০ কোটি টাকা অর্থ অর্জন করেছে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto