Saturday, May 30, 2026
HomeBig newsকাটল না হারের গেরো! CSK-র কাছেও ‘গোহারা’ KKR, প্লে-অফের আশা কি শেষ?
KKR vs CSK

কাটল না হারের গেরো! CSK-র কাছেও ‘গোহারা’ KKR, প্লে-অফের আশা কি শেষ?

লাইন দিয়ে ব্যর্থ অ্যালেন, গ্রিন, রিঙ্কুর মতো বড় বড় নাম

ওয়েব ডেস্ক: ৩৬ বলের পাওয়ারপ্লেতে ২১টি ডট বল! হ্যাঁ, প্রথম জয়ের খোঁজে চেন্নাইয়ের (Chennai Super Kings) বিরুদ্ধে ১৯৩ রান তাড়া করতে নেমে এভাবেই ‘হতশ্রী’ শুরু করে কেকেআর (Kolkata Knight Riders)। ওপেনিংয়ে নারিনকে জায়গা ছেড়ে দেন অধিনায়ক রাহানে। কিন্তু কাজে এল না সেই পরিকল্পনাও। একইভাবে এদিন ব্যাট হাতে লাইন দিয়ে ব্যর্থতার উপাখ্যান লিখে গেলেন ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংয়ের মতো বড় বড় নাম। শেষমেশ দর্শকদের আবার একটা হার, আবার একটা হতাশার রাত উপহার দিলেন রাহানেরা।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর (KKR)। তৃতীয় ওভারে রুতুরাজ আউট হলেও আয়ূষ মাত্রের সঙ্গে তৃতীয় উইকেটে খেলা ধরেন সঞ্জু স্যামসন। মাত্রে ৩৮ রানে আউট হন, সঞ্জু করেন ৪৮। শেষে দুরন্ত গতিতে রান করান ডেওয়াল্ড ব্রেভিস এবং সরফরাজ খান। সরফরাজ করেন ২৮, ব্রেভিস করেন ৪১ রান। শেষদিকে সেভাবে ফিনিশ করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে চেন্নাই।

আরও পড়ুন: ফের ধাক্কা খেল KKR! ২ বছরের জন্য নির্বাসিত তারকা বোলার! এবার কী হবে?

প্রথম জয়ের লক্ষ্যে এদিন ছক ভেঙে ফিন অ্যালেনের সঙ্গে সুনীল নারিনকে পাঠানো হয় ওপেনিংয়ে। তবে নতুন এই পরিকল্পনায় জল ঢেলে দ্বিতীয় ওভারে মাত্র ১ রানে আউট হন আলেন। নারিনও আউট হন ২৪ রানে। পাওয়ারপ্লেতে কেকেআর আর উইকেট না হারালেও রানের গতি অত্যন্ত মন্থর হতে থাকে। রঘুবংশী দ্রুত রান করার চেষ্টা করলেও রাহানের স্ট্রাইক রেট নিয়ে ফের একবার উঠে গেল প্রশ্ন। রঘুবংশী এবং রাহানে যথাক্রমে ২৭ এবং ২৮ রানের ব্যাক্তিগত স্কোরে আউট হন।

যাঁর সমালোচনা না করলেই নয়, তিনি হলেন ক্যামেরন গ্রিন। বল হাতে যতটা রান দিয়েছেন, তার এক শতাংশও তিনি করতে পারেননি ব্যাটার হিসেবে। অফ-ফর্মে থাকা এই অজি ব্যাটার এদিন প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ব্যাট হাতে ব্যর্থতার তালিকায় নাম লেখান নাইট দলের সহ-অধিনায়ক রিঙ্কু সিংও। শেষদিকে রমনদীপ সিংয়ের সঙ্গে ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন রভম্যান পাওয়েল। কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। নাইটদের স্কোরবোর্ড থেমে যায় ১৬০ রানে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO