Saturday, May 30, 2026
HomeBig newsনববর্ষের আগে কালীঘাট মন্দিরে মমতা! মায়ের আরতি করে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?...
Mamata Banerjee

নববর্ষের আগে কালীঘাট মন্দিরে মমতা! মায়ের আরতি করে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? দেখুন

মায়ের আরতি, শাড়ি ও মালা অর্পণ! কালীঘাটে আর কী কী করলেন মমতা?

কলকাতা: বাংলা নববর্ষের (Bengali New Year) আগে কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কালীঘাট কালী মন্দিরে (Kalighat Kali Temple) পৌঁছে তিনি মা কালীকে শাড়ি ও মালা অর্পণ করেন এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো সম্পন্ন করেন।

দিনভর ব্যস্ত নির্বাচনী সূচি সামলে সন্ধ্যায় মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী। পুজো শেষে তিনি মায়ের আরতিও করেন। মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে তিনি বলেন, “বাংলার সব পরিবার পরিজন-সহ বিশ্বের সব পরিবারকে প্রণাম জানাচ্ছি। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করেছি। মা সকলকে শক্তি দিক, ভক্তি দিক। সকলে ভালো থাকুন। শুভ নববর্ষ।”

আরও পড়ুন: বৈশাখের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?

এদিকে নববর্ষের দিন থেকেই শুরু হচ্ছে মমতার উত্তরবঙ্গ সফর। ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সেখানের তৃণমূল প্রার্থীদের সমর্থনে যে একাধিক নির্বাচনী কর্মসূচি রয়েছে, তাতেই অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। নববর্ষের দিন ইসলামপুরে জনসভা করবেন তিনি। পাশাপাশি শিলিগুড়ি ও চালসায় দুটি রোড শো’রও কর্মসূচি রয়েছে তার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO