Wednesday, March 25, 2026
HomeScrollবিশ্বকাপ ফাইনালে ৪১১ রান ভারতের! দুর্দান্ত ইনিংস খেললেন বৈভব

বিশ্বকাপ ফাইনালে ৪১১ রান ভারতের! দুর্দান্ত ইনিংস খেললেন বৈভব

এখনও পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত জিতেছে পাঁচ বার

ওয়েব ডেস্ক : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 World Cup 2026) ফাইনালে তাণ্ডব ভারতের। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৪১১ রান করল টিম ইন্ডিয়া (Team India)। অন্যদিকে এটিই হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে কোনও দলের সর্বোচ্চ রান। এদিন অসাধারণ ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ফাইনালে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। যার ফলে স্কোর বোর্ডে এই বিশাল রান অনায়াসে তুলে নেয় ব্লু ব্রিগেড।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। আর শুরুতেই ব্যাটিংয়ে নামে অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গত ম্যাচে শতরান করলেও, এদিন ম্যাচে রান পেলেন না অ্যারন। দ্রুত আউট হয়ে প্যাবিলিয়নে ফেরেন তিনি। তবে তাতে রান থামেনি। কারণ একের পর এক ছয় ও চার হাঁকিয়ে যাচ্ছিলেন বৈভব। অন্যদিকে এদিন অধিনায়ক আয়ুষও অর্ধশতরান করেন। শেষে কনিষ্ক চৌহানের ফিনিশিং টাচ ভারতকে স্কোর বোর্ডে এত বিশাল রান তুলতে সাহায্য করে।

আরও খবর : বিশ্বকাপ ফাইনালে ১৭৫! একের পর এক বিশ্বরেকর্ড গড়লেন বৈভব

এদিন মাত্র ৯ রানেই প্যাবিলিয়নে ফেরেন অ্যারন জর্জ। তবে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ৮০ বে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মেরেছেন ১৫টি চার ও ১৫টি ছয়। ২১৮.৭৫-এর স্ট্রাইকে এত রান করেছেন তিনি। অধিনায়ক আয়ুষ মাত্রে ৫১ বলে ৫৩ রান করেন। ভেদান্ত অল্পেশকুমার ত্রিবেদী করেন ৩৬ বলে ৩২ রান। ভিহান মনোজ মলহোত্রা করেন ৩৬ বলে ৩০ রান। অভিজ্ঞান অভিষেক কুণ্ডু ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। অম্বরীশ আর এস করেন ৩১ বলে ৪০ রান। কনিষ্ক চৌহান করেন ২০ বলে ৩৭ রান। খৈলান প্যাটেল ও হেনিল প্যাটেল করেন ৩ ও ৫ রান। যার ফলে স্কোর বোর্ডে ৪১১ রান তোলে ভারত।

এখনও পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত জিতেছে পাঁচ বার। রানার্স আপ হয়েছে চার বার। ভারত (India) মহম্মদ কইফ-এর নেতৃত্বে ১৯৯৯ সালে প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। তার পর বিরাট কোহলির নেতৃত্বে ভারত 200৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। তার পর উনমুক্ত চাঁদের নেতৃত্বে ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। পৃথ্বী শ এর নেতৃত্বে ২০১৮ সালেও জেতে টিম ইন্ডিয়া। তার পর ২০২২ সালে ইয়াশ ধুলের নেতৃত্বে জেতে ভারত। এবার দেখার পালা ২০২৬ সালে ভারতের ছোটরা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে পারে কি না?

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto