Sunday, June 14, 2026
HomeBig newsবৃষ্টিভেজা ইডেনে মুম্বই-বধ কলকাতার! প্লে-অফের দৌড়ে কতটা এগিয়ে KKR?
KKR vs MI

বৃষ্টিভেজা ইডেনে মুম্বই-বধ কলকাতার! প্লে-অফের দৌড়ে কতটা এগিয়ে KKR?

দলটা লড়তে জানে, জিততে জানে, হারতেও জানে, কিন্তু মুষড়ে পড়া শব্দটা হয়তো নাইটদের ডিকশেনারিতে নেই

কলকাতা: দলটা লড়তে জানে, জিততে জানে, হারতেও জানে, কিন্তু মুষড়ে পড়া শব্দটা হয়তো নাইটদের ডিকশেনারিতে নেই। তাই শুরুতে হাফ-ডজন ম্যাচ হারের পর এখনও পে-অফের দৌড়ে টিকে রয়েছে কিং খানের ফ্র্যাঞ্চাইজি। অঙ্ক-সমীকরণ জটিল হলেও টুর্নামেন্টের শেষ চারে পৌঁছনোর আশা যে এখনও রয়েছে, তা একবাক্যে বলা যায়। বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে সেটাই প্রমাণ করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

এদিন বৃষ্টিভেজা ইডেন গার্ডেন্সে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আর অধিনায়কের সেই সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণ করেন নাইট শিবিরের বোলাররা। শুরু থেকেই আগুনে বোলিংয়ের সামনে চাপে পড়ে যান মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররা। বিশেষ করে কেকেআরের পেস আক্রমণের সামনে কার্যত অসহায় দেখায় মুম্বইয়ের টপ অর্ডারকে। প্রথম ছ’ওভারে মাত্র ৪৬ রান তুলতেই চার গুরুত্বপূর্ণ উইকেট হারায় মুম্বই। সাজঘরে ফিরে যান রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সহ একাধিক তারকা ব্যাটার। মাঝের ৯ ওভারেও মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয় মুম্বই, যদিও সেই সময়ে একটি মাত্র উইকেট পড়ে।

আরও পড়ুন: ফের নতুন রেকর্ড তৈরি করলেন বৈভব সূর্যবংশী

একদিকে যখন নিয়মিত চাপ তৈরি হচ্ছিল, তখন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন তিলক বর্মা। তাঁরা আউট হতে শেষ দিকে দ্রুত রান তুলে দলকে কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে যান করবিন বস। মাত্র ১৮ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ক্যামিওর সৌজন্যেই দেড়শোর কাছাকাছি পৌঁছতে পারে মুম্বই। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স।

ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কেকেআর। প্রথম ওভারেই দীপক চাহারের বলে বোল্ড হয়ে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন গত কয়েক ম্যাচের ‘নায়ক’ ফিন অ্যালেন। এরপর মণীশ পাণ্ডের সঙ্গে ইনিংসে কিছুটা সামাল দেন অধিনায়ক রাহানে। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে ২১ রান করে আউট হন অজিঙ্ক। এদিন চলল না ক্যামেরন গ্রিনের ব্যাট। মাত্র ৪ রান করে বসের শিকার হন অজি তারকা।

তবে তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নাইটদের। রভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে লক্ষ্যে পৌঁছনোর কাজটা সুচারুভাবে সেরে নেন পাণ্ডেজি। তবে শেষদিকে ম্যাচে খানিক কামব্যাক করে এমআই। বুমরার বলে ৪৫ রানে আউট হন মণীশ পাণ্ডে। অন্যদিকে রভম্যান পাওয়েলকে ৪০ রানে আউট করেন গজনফর। তবে ফিনিশিংয়ে খামতি রাখনেনি রিঙ্কু, তেজস্বী, অনুকূলরা। বুধের রাতে মুম্বইকে ৪ উইকেটে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল কেকেআর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d