Sunday, June 7, 2026
HomeScrollঅস্ত্র আইন মামলায় ছেলে-সহ অভিযুক্ত তৃণমূল সাংসদ! আদালতে আত্মসমর্পণ করলেন মালা রায়
Mala Roy

অস্ত্র আইন মামলায় ছেলে-সহ অভিযুক্ত তৃণমূল সাংসদ! আদালতে আত্মসমর্পণ করলেন মালা রায়

আলিপুর মুখ্য বিচারবিভাগীয় আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন জানান

কলকাতা: অস্ত্র আইনের মামলায় আলিপুর আদালতে (Alipore Court) আত্মসমর্পণ (Surrender) করলেন দক্ষিণ কলকাতার তৃণমূল (TMC) সাংসদ মালা রায় (Mala Roy)। তাঁর সঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন ছেলে নির্বাণ রায়ও। বুধবার আলিপুর মুখ্য বিচারবিভাগীয় আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন জানান। আদালত তাঁদের এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে বলে খবর।

জানা গিয়েছে, ভোটের ফল ঘোষণার পর গত ৪ মে টালিগঞ্জ থানা এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখানো, অস্ত্র প্রদর্শন, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মালা রায়, তাঁর ছেলে এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনায় মহিলাদের শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। এই অভিযোগের ভিত্তিতে টালিগঞ্জ থানায় অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: বিরোধী দলনেতার পদ ঘিরে জটিলতা, অবস্থান স্পষ্ট করল বিধানসভা

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, তাঁর ছেলে নির্বাণ রায়-সহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। সেই মামলাতেই বুধবার আদালতে আত্মসমর্পণ করেন তাঁরা। আদালত তাঁদের জামিন মঞ্জুর করলেও, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini