Sunday, May 17, 2026
HomeScrollশেষমেশ ছন্দে ফিরলেন রিঙ্কু, বরুণ! রবির ইডেনে RR–কে প্রথম জয় পেল KKR
Kolkata Knight Riders

শেষমেশ ছন্দে ফিরলেন রিঙ্কু, বরুণ! রবির ইডেনে RR–কে প্রথম জয় পেল KKR

প্রথম জয় পেতেই পয়েন্ট টেবিলে উন্নতি কলকাতা নাইট রাইডার্সের

কলকাতা: যশস্বী, বৈভবদের হয়ে গলা ফাটানোর জন্য রবিবারের ইডেনে গোলাপি জার্সি গায়ে হাজির হয়েছিলেন অনেকেই, তবে সুপার-সানডে’র সন্ধ্যায় শেষ হাসিটা হাসল তাঁরাই, যাঁরা লাগাতার হারের পরেও কেকেআরকে সমর্থন করতে স্টেডিয়ামমুখী হয়েছিলেন। রাজস্থান রয়্যালসকে হারিয়ে চলতি আইপিএল মরশুমে প্রথম জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রাহানে, সেইফার্ট, অঙ্গকৃষরা ব্যর্থ হলেও এদিন ব্যাট হাতে জ্বলে উঠলেন রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর ব্যাট থেকেই এল প্রত্যাশিত উইনিং শট।

রবিবারের ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি কেকেআরের। প্রথম বলেই আগুনঝরা গতিতে আঘাত হানেন জোফ্রা আর্চার। এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। মাঝের ওভারে রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণোইইয়ের স্পিনে ম্যাচ কার্যত রাজস্থানের দিকেই হেলে যায়। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল কেকেআর। তবে সেখান থেকেই পরিস্থিতি বদলে দেন রিঙ্কু। শুরুতে কিছুটা ধীর হলেও ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পান। একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফেরেন তিনি। শেষ ওভারে যখন ৯ রান প্রয়োজন, তখন পরপর দুই চার ও একটি ছক্কা হাঁকিয়ে শুধু ম্যাচই জেতাননি, পূরণ করেন নিজের হাফসেঞ্চুরিও।

আরও পড়ুন: অবশেষে ছন্দে বরুণ! রাজস্থানকে তছনছ করে গড়লেন বিরল রেকর্ড

অন্যদিকে, রাজস্থানের বৈভব সূর্যবংশী ২৮ বলে ৪৬ রান করলেও, এদিন তাঁর ব্যাটে আগের মতো ঝড় দেখা যায়নি। তাঁকে সহ আরও দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বরুণ চক্রবর্তী। তাঁর সঙ্গে তাল মিলিয়ে সুনীল নারিনও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। রাজস্থানের ইনিংস থামে ১৫৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে একসময় হারের মুখে দাঁড়িয়ে থাকা কেকেআরকে একাই টেনে তোলেন রিঙ্কু। শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জিতে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় নাইটরা।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলেও কিছুটা স্বস্তি ফিরেছে কেকেআরের শিবিরে। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ স্থান থেকে উঠে নবম স্থানে পৌঁছেছে তারা। তবে সবচেয়ে বড় প্রাপ্তি হল রিঙ্কু সিংয়ের ফর্মে ফেরা, যা ভবিষ্যতের ম্যাচগুলিতে দলের জন্য বড় আশার আলো হয়ে উঠতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot