Monday, July 20, 2026
HomeScrollঅবশেষে ছন্দে বরুণ! রাজস্থানকে তছনছ করে গড়লেন বিরল রেকর্ড
Varun Chakravarthy

অবশেষে ছন্দে বরুণ! রাজস্থানকে তছনছ করে গড়লেন বিরল রেকর্ড

ইডেনে কোন কীর্তি করলেন বরুণ চক্রবর্তী? দেখে নিন একনজরে

কলকাতা: প্রথম তিন ম্যাচে উইকেটের ঝুলি ছিল শূন্য, তবে পরের ম্যাচ থেকে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। আর রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে নিজের জাত চিনিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই ‘মিস্ট্রি’ স্পিনার। ক্রিকেটের নন্দনকাননে এক এক করে তিন উইকেট নিলেন তিনি। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে এক ‘বিরল’ রেকর্ডও নিজের নামে করলেন বরুণ চক্রবর্তী।

রবিবার টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের গণ্ডি পার করে ফেললেন নাইট শিবিরের এই রহস্যময় স্পিনার। ম্যাচে প্রথমে বৈভব সূর্যবংশীকে আউট করে দলের প্রথম ব্রেকথ্রু এনে দেন বরুণ। এরপর তিনি দ্রুত ফেরান ধ্রুব জুরেলকে। এই দুই উইকেটই তাঁর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। বিশেষ করে চলতি আইপিএলে খুব একটা ভালো ছন্দে না থাকলেও, শেষ দু’টি ম্যাচে তাঁর পারফরম্যান্স কেকেআরের জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: KKR-এ যোগ দিলেন ভয়ঙ্কর পেসার! এবার কামব্যাক করবে নাইটরা? দেখুন মেগা আপডেট

এই মাইলস্টোনের সঙ্গে আরও একটি বড় কৃতিত্ব যোগ হয়েছে বরুণের ঝুলিতে—তিনি এখন টি-২০ ক্রিকেটে ২০০ উইকেট নেওয়া ২০তম ভারতীয় বোলার। বর্তমানে তাঁর মোট টি-২০ উইকেট সংখ্যা ২০১, যার মধ্যে আইপিএলে কেকেআরের হয়ে এসেছে ১০৩টি উইকেট। এছাড়া ভারতের জার্সিতে ৪৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে তিনি নিয়েছেন ৭৩টি উইকেট। সম্প্রতি টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি।

ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটের মালিক যজুবেন্দ্র চাহাল, তিনি নিয়েছেন মোট ৩৮৭টি উইকেট। তালিকায় এরপরেই রয়েছেন জসপ্রীত বুমরা এবং ভুবনেশ্বর কুমার, দু’জনেই নিয়েছেন ৩৪৫টি করে উইকেট। এছাড়াও এই তালিকায় রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের মতো তারকারা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot