Monday, July 20, 2026
HomeScrollইডেনে বরুণদের বোলিংয়ের দাপট! ১৫৫ রানে থামল রাজস্থানের ইনিংস
Kolkata Knight Riders

ইডেনে বরুণদের বোলিংয়ের দাপট! ১৫৫ রানে থামল রাজস্থানের ইনিংস

এদিন কেকেআরের হয়ে ৩ উইকেট করে নিয়েছেন বরুণ ও কার্তিক

ওয়েব ডেস্ক : অবশেষে ছন্দে ফিরল কেকেআরের (KKR) বোলিং। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১৫৫ রানে আটকে দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর অনেকদিন পর ছন্দে ফিরলেন বরুণ চক্রবর্তীও (Varun Chakaravarthy)। এদিন নিয়েছেন ৩ উইকেটও। ভালো বোলিংয় করেন কার্তিক ত্যাগীও। তবে প্রশ্ন হচ্ছে, চলতি আইপিএলে প্রথম জয় আজ পাবে কেকআর?

রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে নেমেছে অজিঙ্কে রাহানেরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। তবে এদিন প্রথম বল থেকে ভালো বোলিং শুরু করেন কেকেআরের (KKR) বোলাররা। কিন্তু তা সত্বেও ভালো ব্যাটিং করছিলেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। এই জুটি ৫২ বলে ৮১ রানের পার্টনারশিপ করেন। তবে এর পর বৈভব আউট হওয়ার পর থেকেই রাজস্থানের আর কোনও ব্যাটার কলকাতার বোলিংয়ের সামনে বেশক্ষণ দাঁড়াতে পারেননি।

আরও খবর : KKR-এ যোগ দিলেন ভয়ঙ্কর পেসার! এবার কামব্যাক করবে নাইটরা? দেখুন মেগা আপডেট

এদিন ২৮ বলে ৪৬ রান করেন বৈভব। তবে বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) বলে ক্যাচ আউট হন তিনি। এর পর নেমেছিলেন ধ্রুব জুড়েল। তবে রাজস্থানের এই উইকেটকিপার মাত্র ৫ রান করেন। বরুণের শিকার হন তিনি। এর পর সুনীল নারিনের বলে ২৯ বলে ৩৯ রান করে প্যাবিলিয়নে ফেরেন যশস্বী। তার পর অধিনায়ক রিয়ান পরাগের উইকেটও নেন কেকেআরের মিস্ট্রি বোলার। পরাগ এদিন করেন ১২ রান। এর কিছুক্ষণ পরেই নারিনের বলে আউট হন ডোনোভান ফেরেইরা। তিনি করেন মাত্র ৭ রান।

এদিকে ১৯ তম ওভারে অসাধারণ বোলিং করেন কার্তিক ত্যাগী। তাঁর বোলিংয়ে ওই ওভারে প্রথমে রবীন্দ্র জাদেজা (৯), এর পর শিমরন হেতমায়ের (১৫), তার পরেই রবি বিষ্ণোই (০) আউট হন। শেষের দিকে জোফ্রা আর্চর স্কোর বোর্ডে ৮ রান যোগ করতে পারেন। যার ফলে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে এত ১৫৫ রান তোলে রাজস্থান।

অন্যদিকে এদিন কেকেআরের (KKR) হয়ে ৩ উইকেট করে নিয়েছেন বরুণ ও কার্তিক। আর ২ উইকেট নেন সুনীল নারিন। তবে এদিন কেকেআর ভালো বোলিং করলেও কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। তা হল আজ অনুকূল রায়কে কেন বল করালেন না অধিনায়ক অজিঙ্ক? যেখানে স্পিন ভালো কাজ করছিল। অন্যদিকে কেন বসিয়ে রাখা হচ্ছে রাচীন রবীন্দ্র

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot