Monday, July 20, 2026
HomeBig newsভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কোনও প্রচার নয়, স্পষ্ট বার্তা কমিশনের
Election Commission

ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কোনও প্রচার নয়, স্পষ্ট বার্তা কমিশনের

ভিডিও বা কন্টেন্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে পদক্ষেপ

ওয়েবডেস্ক- সোশ্যাল মিডিয়ার (Social Media)  ব্যবহারে রাশ টানতে এবার নির্দেশিকা জারি কমিশনের (Election Commission) ।  তথ্যপ্রযুক্তি আইন (Information Technology Act) এবং আদর্শ আচরণবিধি মেনে চলতে হবে। ভিডিও বা কন্টেন্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলে পদক্ষেপ।

সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা সরিয়ে ফেলতে হবে তিন ঘণ্টার মধ্যে। কৃত্রিম ভাবে (AI)  তৈরি কোনও ছবি ব্যবহার করলে ‘এআই জেনারেটেড’  লিখতে হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এপর্যন্ত প্রায় ১১ হাজারেরও বেশি পোস্ট চিহ্নিত করে আইনি পদক্ষেপ হয়েছে। ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা টিভি,  রেডিও বা সোশ্যাল মিডিয়ায় কোনওরকম প্রচার নয়।  বিবৃতি দিয়ে জানাল নির্বাচন কমিশন।

২০২৬ সালের বিধানসভা (2026 Assembly Election)  ভোট নিয়ে একাধিক কড়া পদক্ষেপের মধ্যে এবার সোশ্যাল মিডিয়াতেও রাশ টান কমিশন। জানানো হয়েছে, কোনও ভুয়ো বা বেআইনি পোস্ট নজরে আসার তিন ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। সেইসঙ্গে এআই দিয়ে  তৈরি কন্টেন্টে স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে।

সামনেই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। তার আগেই  সোশ্যাল মিডিয়া ও এআই দিয়ে কন্টেন্ট নিয়ে অবস্থান স্পষ্ট করল কমিশন।

কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৬ নম্বর ধারা অনুযায়ী, ভোট শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টা পোলিং এলাকায় কোনওরকম নির্বাচনী প্রচারমূলক বিষয় দেখানো নিষিদ্ধ। রেডিও, টেলিভিশন, প্রিন্ট, সোশ্যাল মিডিয়াকে এই সমস্ত নিয়ম  কঠোরভাবে মেনে চলতে হবে। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সাধারণ নাগরিক, রাজনৈতিক দল ও প্রার্থীরা ECINET-এর C-Vigil মডিউলের মাধ্যমে জানাতে পারবে।

আরও পড়ুন-  আইপ্যাকের কাজ বন্ধের খবর রটতেই কী বললেন মমতা?

অসম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরিতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনকারী,  আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন বা ভুয়ো খবর ছড়ানো পোস্টগুলির ওপরে কড়া নজর রাখছে কমিশন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot