Thursday, July 16, 2026
HomeScrollআইপিএলের একাধিক নিয়মে বিরক্ত শচীন! ক্রিকেটে ভারসাম্য ফেরাতে দিলেন ৩ সমাধান
Sachin Tendulkar

আইপিএলের একাধিক নিয়মে বিরক্ত শচীন! ক্রিকেটে ভারসাম্য ফেরাতে দিলেন ৩ সমাধান

শচীনের মতে, ২০২৩ সালে চালু হওয়া এই নিয়ম টি-২০ ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে

ওয়েব ডেস্ক: আইপিএলে (IPL 2026) ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম (Impact Player Rule) নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল এবং শুভমন গিলের মতো একাধিক তারকা ক্রিকেটার এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সেই তালিকায় নাম যোগ করলেন ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)। শুধু সমালোচনাই নয়, টি-২০ ক্রিকেটে (T20 Cricket) ভারসাম্য ফেরাতে একাধিক নিয়ম বদলের প্রস্তাবও দিয়েছেন মাস্টার ব্লাস্টার।

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শচীন স্পষ্ট জানান, ২০২৩ সালে চালু হওয়া ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম টি-২০ ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে। তাঁর মতে, এই নিয়ম কার্যত দলগুলিকে অতিরিক্ত একজন ব্যাটার খেলানোর সুযোগ করে দিচ্ছে, যার ফলে বোলাররা ক্রমশ অসুবিধায় পড়ছেন। শচীনের কথায়, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা তুলে দেওয়া উচিত। টি-২০ ক্রিকেটে মাত্র ২০ ওভারের খেলা হয়। সেখানে আরও একজন ব্যাটার যোগ হওয়ায় ব্যাট-বলের ভারসাম্য নষ্ট হচ্ছে।”

আরও পড়ুন: আইপিএল শেষেই বড় দায়িত্ব বৈভবের কাঁধে!

বর্তমান নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন যে কোনও সময় মূল একাদশের কোনও ক্রিকেটারের পরিবর্তে একজন অতিরিক্ত খেলোয়াড়কে নামানো যায়। সেই ক্রিকেটার ব্যাটিং ও বোলিং— দুই ভূমিকাতেই অংশ নিতে পারেন। ক্রিকেট মহলের একাংশের মতে, এই নিয়মের ফলে অলরাউন্ডারদের গুরুত্ব কমছে এবং ক্রিকেটারদের বহুমুখী দক্ষতার প্রয়োজনীয়তাও কমে যাচ্ছে। শুধু ইমপ্যাক্ট প্লেয়ার নয়, এবারের আইপিএলে ধারাবাহিকভাবে হাইস্কোরিং ম্যাচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শচীন। তাঁর মতে, অতিরিক্ত ব্যাটিং সহায়ক পিচ বোলারদের কাজ আরও কঠিন করে তুলছে।

এছাড়াও পাওয়ার প্লে নিয়মেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ভারতের এই কিংবদন্তি প্রাক্তনী। বর্তমানে ইনিংসের প্রথম ছয় ওভারে মাত্র দু’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারেন। শচীনের মতে, প্রথম চার ওভার আগের নিয়মেই থাকুক, তবে বাকি দুই ওভার ফিল্ডিং দলের অধিনায়ক নিজের সুবিধামতো সময়ে ব্যবহার করার সুযোগ পান। এছাড়াও একজন বোলারের সর্বোচ্চ চার ওভারের সীমা বাড়িয়ে পাঁচ ওভার করার পক্ষেও মত দিয়েছেন তিনি। তাঁর যুক্তি, যেমন সেরা ব্যাটাররা প্রায় পুরো ইনিংস জুড়ে ব্যাট করার সুযোগ পান, তেমনই সেরা বোলারদেরও বেশি সময় বল করার সুযোগ পাওয়া উচিত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot