Tuesday, March 24, 2026
HomeScrollপাকিস্তানের বয়কট নাটক নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব?
Suryakumar Yadav

পাকিস্তানের বয়কট নাটক নিয়ে কী বললেন সূর্যকুমার যাদব?

পাকিস্তানকে খোঁচা সূর্যকুমার যাদবের

ওয়েব ডেস্ক : আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না তারা। সম্প্রতি এমনটাই জানিয়েছিল পাকিস্তান (Pakistan)। তবে এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) কড়া বার্তা দিয়ে রেখেছে আইসিসি (ICC)। আর এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

এ নিয়ে ভারত অধিনায়ক বলেছেন, “ওরা খেলতে চাইছে না। আমরা ম্যাচ খেলতে অস্বীকার করিনি। এটি অন্য পক্ষ থেকে এসেছে। আইসিসি (ICC) আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে। বিসিসিআই (BCCI) এবং ভারত সরকার আইসিসির সঙ্গে মিলে একটি নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কলম্বোর টিকিট বুক করা হয়ে গিয়েছে। তাই আমরা নিশ্চিতভাবেই সেখানে যাচ্ছি।”

আরও খবর : ম্যাচ বয়কট করলে কড়া পদক্ষেপ! PCB-কে বার্তা ICC-র

মূলত, আগামী শনিবার, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। সেদিন আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। তার পরে ম্যাচ রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে। তা হবে ১২ ফেব্রুয়ারি। এর পরেই ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা। তবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে। তবে পাকিস্তান খেলবে কি না তা জানা নেই। কিন্তু ভারত যে কলম্বোয় যাচ্ছে তা জানিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব।

অন্যদিকে সূত্রের খবর, পাকিস্তান যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, তাহলে বড়সড় আইনি ও আর্থিক সমস্যায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সূত্রের খবর, পাক বোর্ডকে এমনই কড়া বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্রের দাবি, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারকারী জিওস্টার আইনি পদক্ষেপ করতে পারে। এমনটাও নাকি স্পষ্ট জানানো হয়েছে আইসিসির তরফে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot