Friday, June 12, 2026
HomeScrollঅমিত শাহের সভার ২৪ ঘণ্টায় পালটা ‘মহাসুনামি’, জামালপুরে তৃণমূলের মেগা বাইক র‍্যালিতে...
Amit Shah

অমিত শাহের সভার ২৪ ঘণ্টায় পালটা ‘মহাসুনামি’, জামালপুরে তৃণমূলের মেগা বাইক র‍্যালিতে জনজোয়ার

বিশাল বাইক র‍্যালিতে কার্যত জনজোয়ার

বর্ধমান: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জামালপুরে (Jamalpur) পাল্টা শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস (TMC)। বিশাল বাইক র‍্যালিতে কার্যত জনজোয়ার নামিয়ে শাসকদল বুঝিয়ে দিল, লড়াইয়ে তারা কোনওভাবেই পিছিয়ে নেই। হালারা বিপত্তারিণীতলা থেকে শুরু হয়ে আটপাড়া সমবায় স্টোর পেরিয়ে বাঁধের রাস্তা ধরে জামালপুর পর্যন্ত বিস্তৃত এই র‍্যালিতে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশ নেন। রাস্তাজুড়ে ছিল মানুষের ভিড়, দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিককে। পুরো এলাকা যেন উৎসবের আবহে ভেসে যায়। ঢাকের তালে তালে নাচ, স্লোগানে মুখরিত পরিবেশ।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বর্ধমান-পূর্বের সাংসদ ডা. শর্মিলা সরকার। তিনি কটাক্ষ করে বলেন, “আজকের এই জনজোয়ারই প্রমাণ করে দিচ্ছে, জামালপুরের মানুষ ভূতনাথ মালিককেই তাঁদের বিধায়ক হিসেবে চান। আগের চেয়েও বেশি ব্যবধানে আমরা জিতব।”

আরও পড়ুন: ৭২ দেশের সঙ্গে লড়াই জিতে বিশ্বসেরা মেমারির ছাত্র

তৃণমূল নেতা মেহেমুদ খাঁনও বিজেপির প্রতিশ্রুতিকে নিশানা করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সোনার বাংলা গড়ে দিয়েছেন। জামালপুরে বিরোধীদের কোনও সংগঠন নেই।”

প্রার্থী ভূতনাথ মালিকও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, “মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছে। তাঁদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।” রাজনৈতিক মহলের মতে, শাহের সভার পরদিনই এই বিপুল জনসমাগমে তৃণমূলের র‍্যালি জামালপুরের ভোট-সমীকরণে নতুন মাত্রা যোগ করল। ‘খালি চেয়ারের’ বিতর্কের মাঝেই এই শক্তি প্রদর্শন শাসকদলকে যে বাড়তি অক্সিজেন জোগাবে, তা বলাই বাহুল্য।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d