HomeBig newsপ্রবল গরমে স্বস্তির ইঙ্গিত, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী!
Weather Update

প্রবল গরমে স্বস্তির ইঙ্গিত, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী!

ঝড়-বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

কলকাতা: টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। তবে সেই পরিস্থিতি থেকে আপাত স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দাপট দেখাবে কালবৈশাখী (Rain Forecast)। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ বিস্তীর্ণ এলাকায় (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে জোড়া অক্ষরেখা। এর প্রভাবেই রাজ্যে সক্রিয় হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি।

আরও পড়ুন: রাজ্যের হোল্ডিং সেন্টারে ৩৮৬ জন অনুপ্রবেশকারী, সবচেয়ে বেশি বসিরহাটে!

আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সব জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রঝড় হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।

কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় প্রবল ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।

এদিকে উত্তাল হতে পারে সমুদ্র। সেই কারণে আজ ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং, মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবারের পর বৃষ্টি কমে ফের বাড়তে পারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

[youtube-feed feed=1]
Read More

Latest News