HomeScrollমাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র
Madhyamik Result 2026

মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র

এ বছর মেধাতালিকায় স্থান পেয়েছে মোট ১৩১ জন পড়ুয়া

কলকাতা: প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2026)। এ বছর রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur)  সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮, শতাংশের হিসেবে যা ৯৯.৭১। শুক্রবার সকালে ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ জানায়, এ বছর মেধাতালিকায় স্থান পেয়েছে মোট ১৩১ জন পড়ুয়া।

এক নজরে প্রথম পাঁচ স্থানাধিকারীদের তালিকা: 

প্রথম স্থান (৬৯৮)

অভিরূপ ভদ্র – সারদা বিদ্যামন্দির, উত্তর দিনাজপুর।

দ্বিতীয় স্থান (৬৯৬)

প্রিয়তোষ মুখোপাধ্যায় – সরোজিনীদেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির, বীরভূম।

আরও পড়ুন:  প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে কালিম্পং

তৃতীয় স্থান (৬৯৫)

সৌর জানা – নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা।

মৈনাক মণ্ডল – খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল, বাঁকুড়া।

অঙ্কনকুমার জানা – রামকৃষ্ণ শিক্ষামন্দির, পূর্ব মেদিনীপুর।

চতুর্থ স্থান (৬৯৪)

অরিজিৎ বর – ছত্রি বিবেকানন্দ বিদ্যামন্দির, পূর্ব মেদিনীপুর।

সৌদীপ দাস – সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ।

সোহম জোয়ারদার – রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, রায়গঞ্জ।

পঞ্চম স্থান (৬৯৩)

দ্বৈপায়ন বিশ্বাস – বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি, নদিয়া।

সামন্তক কুণ্ডু – নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

স্বরূপ কাঁথা – জটেশ্বর হাই স্কুল, আলিপুরদুয়ার।

বেদাশ্রুতি সিনহা – ইসলামপুর গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর।

সমন্বয় দেবনাথ – সারদা বিদ্যামন্দির, উত্তর দিনাজপুর।

আয়ুষ সাহা – বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর।

অরণ্য সরকার – বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর।

এ বছরও মেধাতালিকায় জেলার স্কুলগুলির দাপট নজর কেড়েছে। উত্তরবঙ্গের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম সারিতে জায়গা করে নেওয়ায় খুশির হাওয়া শিক্ষা মহলে।

[youtube-feed feed=1]
Read More

Latest News