HomeScrollআউশগ্রামে টুলু মণ্ডল-ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের তল্লাশি, সঙ্গে বম্ব স্কোয়াড
Tulu Mondal

আউশগ্রামে টুলু মণ্ডল-ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের তল্লাশি, সঙ্গে বম্ব স্কোয়াড

ওয়েব ডেস্ক : আউশগ্রামের কাঁটাটিকুরিতে সোমবার সকাল থেকে পাথর ব্যবসায়ী মোজাম্মেল হক মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে বীরভূম পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, মোজাম্মেল বীরভূমের ‘পাথর সম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের ঘনিষ্ঠ। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তল্লাশিতে বীরভূম পুলিশের পাশাপাশি রয়েছে আউশগ্রামের ছোড়া ফাঁড়ির পুলিশ। সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াডের একটি দলও। মোজাম্মেলের বাড়ির পাশাপাশি তাঁর ভাইপো মুর্শিদ কালাম মণ্ডল ওরফে কাজলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও খবর : হালিশহরের ঘটনার পর মমতার উদ্দেশে কী অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

পুলিশের একটি দল কয়েকজন অভিযুক্তকে সঙ্গে নিয়েই বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার, বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক-সহ একাধিক পুলিশ আধিকারিক। তবে ঠিক কী কারণে এই অভিযান, তা এখনও পুলিশের তরফে বিস্তারিত জানানো হয়নি।

এরই মধ্যে এই তল্লাশির সঙ্গে বীরভূমের সাম্প্রতিক ঘটনাগুলির কোনও যোগ রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল নগদ টাকা ও সোনা উদ্ধারের দাবি করেছিল পুলিশ। টুলু মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত এবং তাঁর ম্যানেজার গ্রেফতারের ঘটনাও তদন্তে রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News